হইচইয়ে আজ এসেছে বাংলাদেশি পলিটিক্যাল থ্রিলার ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীমের ৮ পর্বের সিরিজটি ২০০৬ সালের প্রেক্ষাপটে নির্মিত। তরুণ সাংবাদিক সামিউল একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য উদঘাটন করে, রহস্যজনকভাবে তার প্রতিবেদন প্রকাশের আগেই গায়েব হয়ে যায়। এ ঘটনায় সে জড়িয়ে পড়ে এক বিপজ্জনক অনুসন্ধানে। তার সঙ্গে আছে অভিজ্ঞ সাংবাদিক জহির। সত্য অনুসন্ধানের পথে দুজনকে মোকাবেলা করতে হয় নানা বাধা ও ঝুঁকির। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন প্রমুখ।
টিভি হাইলাইটস
চিলড্রেন অব ওয়ার
অন্তর্জাল
হেডলাইন

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা। সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়েবন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা। নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।
টিভি হাইলাইটস
পাড়ার বিশ্বকাপ

আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। রচনা আহসান আলমগীর, পরিচালনা আল-হাজেন। অভিনয়ে অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, মাখনুন সুলতানা মাহিমা, আশরাফুল আলম সোহাগ, সাদ্দাম মাল প্রমুখ।
আরো খবর

■ স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে রয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। এবার তাঁকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
■ কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠাণ্ডা গোশত’ অবলম্বনে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠাণ্ডা গোশত ২.০’। শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহুর যৌথ পরিচালনা ও প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা ও সুমন আনোয়ার।
■ বিতর্কের মুখে পড়েছেন সঞ্জয় লীলা বানসালি। সম্প্রতি তাঁর পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক শুটিং ক্রুর মৃত্যু হয়। এই ঘটনায় পরিচালকের বিরুদ্ধে মামলা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।
