• ই-পেপার

টিভি হাইলাইটস

\'রোড টু এভারেস্ট\'

অন্তর্জাল

দি এভিল লইয়ার

দি এভিল লইয়ার
‘দি এভিল লইয়ার’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে এসেছে আট পর্বের থাই ড্রামা সিরিজটি। মেক নামের এক আদর্শবাদী তরুণ আইনজীবীকে ঘিরে গল্প। এমন একটি অপরাধে তাকে ফাঁসানো হয়, যা সে করেনি। নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া মেক হাত মেলায় আরেক আইনজীবী জিত্রির সঙ্গে। ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। অভিনয়ে নাট কিচারিত, রাথা ফংগাম প্রমুখ।

চলচ্চিত্র

যোগাযোগ

যোগাযোগ
শবনম

অভিনয়ে শবনম, রাজ্জাক, জাফর ইকবাল, সুনেত্রা প্রমুখ। পরিচালক মইনুল হোসেন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : জুলেখাকে প্রথম দেখায় ভালো লাগে চা-বাগানের কর্মকর্তা শাহেদের। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ক্লাব পার্টিতে যায় শাহেদ। ক্লাব সদস্যদের সঙ্গে মিশতে না পারায় জুলেখাকে অপমান করে শাহেদ। সম্পর্কের অবনতি ঘটে। মাতাল শাহেদের ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে মেয়ে কেয়াকে নিয়ে বাবার বাড়ি চলে যায় জুলেখা। বড় হওয়ার পর কেয়ার সঙ্গে প্রেম হয় আরেক চা-বাগানের কর্মকর্তা জাফর চৌধুরীর। এই সম্পর্কের কারণেই সে জানতে পারে বাবার পরিচয়। এক সময় তাদের পারিবারিক পুনর্মিলন হয়।

 

টিভি হাইলাইটস

ডিসক্যালকুলিয়া

ডিসক্যালকুলিয়া

পৃথিবীর বহু মানুষের কাছে গাণিতিক সংখ্যা যেন এক অচেনা ভাষা। কেন এমন হয়, তার কারণ উদঘাটনে কাজ করছেন বিজ্ঞানীরা। এ নিয়ে ডয়চে ভেলের টুডে টুমরোর আজকের পর্ব ডিসক্যালকুলিয়াহোয়াট ইফ নাম্বারস স্টপড মেকিং সেন্স? দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

খুশবু

খুশবু
‘খুশবু’ সিরিজের দৃশ্য

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মেগাসিরিজ খুশবু। পরিচালক সাজ্জাদ সুমন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম, সামিরা খান, মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন, মারিয়া মউ প্রমুখ।

\'রোড টু এভারেস্ট\' | কালের কণ্ঠ