• ই-পেপার

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

চিকিৎসক হত্যায় দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
চিকিৎসক হত্যায় দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৎকালীন ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাকী মির্জা হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান দেন। একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. শামসুজ্জোহা (শাহানশাহ) এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন কিরণ ও জাকারিয়া মাসুদ ওরফে জাকারিয়া।  ২০১১ সালের ১৫ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কোর্ট ভবনের অভ্যন্তরে অবস্থিত সরকারি ব্যাচেলর কোয়ার্টারের দ্বিতীয় তলায় ডা. বাকী মির্জাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়।

 

সংক্ষিপ্ত

বগুড়ায় সাবেক স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

বগুড়া অফিস
বগুড়ায় সাবেক স্বাচিপ নেতা ডা. মিশু গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত একটি মামলায় বগুড়ার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শেরপুর উপজেলা সদরের মকটেল নামের একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। চিকিৎসক সামির হোসেন মিশু স্বাচিপের বগুড়া জেলা শাখার সভাপতি ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ডা. মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, বগুড়া সদর থানায় হওয়া জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।

সাভারে চাকরি মেলায় তরুণদের ভিড়

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে চাকরি মেলায় তরুণদের ভিড়

সাভারে ভিলেজ এজুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেলায় তরুণ চাকরিপ্রার্থী প্রশিক্ষণার্থীদের ভিড় লক্ষ করা গেছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ও ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিংসহ বিভিন্ন ট্রেডে ২৫২ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিরা চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরি মেলায় চাকরি প্রদানের জন্য অংশগ্রহণকারী বিভিন্ন গ্রুপের কর্মকর্তাদেও সঙ্গে কথা বলেন।

 

ওসির নাম ব্যবহার করে টাকা দাবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ওসির নাম ব্যবহার করে টাকা দাবি

টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারক মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা দাবি করছেন। গত মঙ্গলবার সিঙ্গাপুরপ্রবাসী নুরুল ইসলাম খান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী প্রতারক নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের নামে অভিযোগ রয়েছে বলে জানান। বিষয়টি মিটিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করলে নুরুল ইসলামের সন্দেহ হয়। এর কয়েক দিন আগে মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও একই কৌশলে টাকা দাবি করা হয়।