• ই-পেপার

ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

তরুণ উদ্যোক্তা গড়তে বাকৃবিতে বিসিকের প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি
তরুণ উদ্যোক্তা গড়তে বাকৃবিতে বিসিকের প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্যক্রমের শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কৃষি অর্থনীতি অনুষদের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে প্রশিক্ষণ দেওয়া হবে। জানা যায়, ‘দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে বিসিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৯১টি কার্যালয়ের মাধ্যমে দেশের সব জেলায় সেবা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় তরুণদের উদ্যোক্তা গড়তে বাকৃবিতেও শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।

 

 

 

 

ধুনটে কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বন্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বন্ধ

বগুড়ার ধুন‌ট উপজেলার নিমগা‌ছি-‌হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ করেই ধসে পড়েছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টানা বর্ষণে পাশের মাটি সরে গতকাল সোমবার সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন উন্নয়নে ১৫ মিটার দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করা হয়। অপরিকল্পিত ও নিম্নমানের কাজ করার কারণে কালভার্টটি বেশি দিন টেকসই হয়নি।

 

তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর নগরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আদেশ দেন।

 

 

 

পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের কামড়ে তমছের সরদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত শনিবার সকালে নিজের পাটক্ষেতে কাজ করতে যান তমছের সরদার। এক পর্যায়ে একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁর চিৎকার শুনে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।