• ই-পেপার

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

আ. লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আ. লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।  ডিবি সূত্র বলছে, দুপুর ১২টার দিকে ভাটারা থানা এলাকার নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পুরান ঢাকায় জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী এলাকায় জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তাররা হলেন মো. শাহাব উদ্দিন ও হাজেরা আক্তার ঋতু। গত রবিবার রাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার কর হয়। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

শিক্ষা ক্যাডারের বদলি নীতিমালা

এক কর্মস্থল থেকে দুই বছরের আগে বদলি নয়

নিজস্ব প্রতিবেদক
এক কর্মস্থল থেকে দুই বছরের আগে বদলি নয়

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সহজ করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, কর্মকর্তাদের পদমর্যাদা ও কর্মস্থল বিবেচনায় তিন স্তরের কমিটির মাধ্যমে বদলি ও পদায়নের আবেদন নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে বদলি হতে আগ্রহীদের এক স্থানে দুই বছর চাকরি করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চাকরিরত স্বামী-স্ত্রীদের বদলির ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, ২০২৬-এ এ তথ্য জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলি ও পদায়নের আবেদন সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলভিত্তিক কমিটির মাধ্যমে নিষ্পত্তি হবে। সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের সভাপতিত্বে গঠিত এ কমিটিতে থাকবেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ)। এই কমিটি দপ্তর ও সংস্থার পদ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলি ও পদায়নের আবেদন যাচাই-বাছাই করে আদেশ জারি করবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের সভাপতিত্বে গঠিত কমিটি ঢাকা মহানগর এবং অন্যান্য দপ্তর ও সংস্থার পদ ছাড়া সহযোগী অধ্যাপক পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন নিষ্পত্তি করবে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সহযোগী অধ্যাপক, অধ্যাপক, সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার সব পদে বদলি ও পদায়নের আবেদন যাচাই-বাছাই করে আদেশ জারি করবে।

নতুন নীতিমালায় বদলির ক্ষেত্রে ন্যূনতম চাকরির মেয়াদও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকসহ কোনো শিক্ষক বা কর্মকর্তা একই কর্মস্থলে অন্তত দুই বছর চাকরি পূর্ণ না করা পর্যন্ত বদলির আবেদন করতে পারবেন না।

তবে গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতা এবং পারিবারিক জরুরি পরিস্থিতির ক্ষেত্রে যৌক্তিকতা বিবেচনায় দুই বছর পূর্ণ হওয়ার আগেও বদলির আবেদন করা যাবে। এ ধরনের আবেদন বিবেচনার ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।

 

 

আন্দালিব পার্থ

জুলাইকে অস্বীকার করে হাসিনার রাজনীতিতে ফিরে আসা কঠিন

ভোলা প্রতিনিধি
জুলাইকে অস্বীকার করে হাসিনার রাজনীতিতে ফিরে আসা কঠিন
আন্দালিব রহমান পার্থ

জুলাইকে অস্বীকার করে শেখ হাসিনার দেশে ফেরা তো দূরে থাক, রাজনীতিতে ফিরে আসাও কঠিন বলেন মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, তাঁর (শেখ হাসিনা) দেশে আসার যে ঘোষণা সেটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক একটি কথা, এর বাইরে আর কিছুই না। তাঁর দেশে আসার ওই বাস্তবতা এখন নেই। এই জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরে থাক, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন। গত দুই বছর আগে এই সময় আমরা রিমান্ডে ছিলাম। যেই রক্ত, যেই আত্মত্যাগ এবং এখনকার মানুষের যে মাইন্ডসেটএতে জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। গতকাল সদরে খাল খননকাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।