• ই-পেপার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.৫ডিগ্রি সে.। রংপুর ২৯.৪ডিগ্রি সে.। খুলনা ৩৬.৫ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.৭ডিগ্রি সে.। সিলেট ৩৪.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৯.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.০ডিগ্রি সে.। রাজশাহী ২৯.০ডিগ্রি সে.। রংপুর ২৪.৩ডিগ্রি সে.। খুলনা ২৮.৫ডিগ্রি সে.। বরিশাল ২৮.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৫ডিগ্রি সে.। সিলেট ২২.৫ডিগ্রি সে.

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাসদ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।  শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন ও মাঈন উদ্দিন চৌধুরী এবং কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য শাহজাহান কবীর, আনোয়ারুল ইসলাম ও কামরুজ্জামান খোকন।

পুষ্পমাল্য অর্পণ শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, কাজী নজরুল ইসলাম ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে ছিলেন আপসহীন যোদ্ধা।

 

ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএসে আতঙ্ক সতর্কবার্তা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএসে আতঙ্ক সতর্কবার্তা ডিএমপির

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, ট্রাফিক বিভাগের নামে পাঠানো এসব খুদে বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। গত রবিবার ডিএমপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ট্রাফিক জরিমানা আদায়ের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী ভুয়া এসএমএস পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ডিএমপির ট্রাফিক বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনো এসএমএসের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

 

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহ সংবাদদাতা
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রহমান রেজাকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঝিনাইদহ কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে একই মামলায় জামিন পাননি যুবশক্তি নেতা অয়ন রহমান। ঝিনাইদহ জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার করা মামলায় জাতীয় যুবশক্তির নেতা আইন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রবিবার  শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এমসিপি। এই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করে।