বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল গাইবান্ধায় তিন মাসের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাটে জলবায়ু ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি, সৈয়দপুরে বিভিন্ন বিষয়ের ওপর কুইজ এবং বারহাট্টায় নারী পেলেন এক মাসের খাদ্য সহায়তা। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—

গাইবান্ধা : শহরের সুখনগরের একটি কনফারেন্স রুমে গতকাল এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০ জন নারী এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল বলেন, ‘নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন শুধু কাপড় সেলাইয়ের যন্ত্র নয়, এটি হতে পারে একজন নারীর ভাগ্যবদলের হাতিয়ার।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজনীতিক গোলাম রব্বানী মুসা, অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরিন আক্তার, শুভসংঘের সাবেক জেলা সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব, জেলা সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, প্রশিক্ষক রোজিনা আখতার প্রমুখ। ফোনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।

পুরো অনুষ্ঠান ও প্রশিক্ষণের সমন্বয় সহযোগী হিসেবে কাজ করছেন জেলা শাখার সভাপতি নাঈম প্রধান, সদর উপজেলা কমিটির সভাপতি সামিউল বাসির, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম প্রধান ও জেলা কমিটির সদস্য সুমাইয়া আকতার।

লালমনিরহাট : জেলা শাখার আয়োজনে মিশন মোড়ে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬। এতে শুভসংঘের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তাঁরা হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তা নিয়ে জলবায়ু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক জলবায়ু কর্মী মো. নাঈম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল কুমার নীল, সদর উপজেলা শাখার সভাপতি শামীম হাসান শাকিল ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : উপজেলা শাখার উদ্যোগে বিজ্ঞান, বাংলা সাহিত্য, সংস্কৃতি,  মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর কুইজ হয়েছে। কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার ভবনে ওই অনুষ্ঠান হয়। শাখার সভাপতি মো. শফিকুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন। তত্ত্বাবধান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, সহসভাপতি মো. শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) : আসমা ইউনিয়নের মনাষ গ্রামের স্বামী পরিত্যক্তা মোছা. সাবিনা ইয়াচমিন (৩৫)। দীর্ঘ এক যুগ ধরে তিনি দুই সন্তানকে নিয়ে কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর কষ্টের কথা জানতে পেরে উপজেলা শাখার সদস্যরা তাঁর জন্য এক মাসের খাদ্য সহায়তার ব্যবস্থা করেন। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাবিনার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম, উপজেলা শাখার সভাপতি আজিজুল হক ফারুক, উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি ফেরদৌস আহমদ বাবুল, শাখার উপদেষ্টা শামছ উদ্দিন আহমেদ বাবুল, আবুল খায়ের আকন্দ টিটু, মো. লুত্ফর রহমান খান, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান হীরা, সহসভাপতি মো. লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান প্রমুখ।