স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সরকারের বয়স মাত্র দুই মাসের মতো। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশে একটি আমূল পরিবর্তনের জন্য। কিন্তু একটি হতাশাবাদী গোষ্ঠী এই সমাজ ও দেশকে অস্থির করতে চায়। এই জনপদের মানুষ প্রতিবাদী, পাকিস্তানের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে। তারা সব সময় শান্তি আর উন্নয়ন চায়।’

গতকাল শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে দেবেন্দ্রনাথ মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানবতার কবি। তিনি যখন জমিদারির কাজে পতিসরে আসেন, তখন এই এলাকার কৃষকদের দুঃখ-দুর্ভোগ-দুর্দশা দেখে কৃষিকে আধুনিক করার জন্য কাজ শুরু করে কৃষি ব্যাংক ও আধুনিক কৃষি ইনস্টিটিউট স্থাপন করেন। এটা তাঁর জীবনের সঙ্গে মিল ছিল। যাঁরা সাহিত্য, কবিতা, গল্পের চর্চা করেন, নিঃসন্দেহ তাঁরা ভালো মনের মানুষ।