পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদরাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে। আগামী ২৪ মে এই ছুটি শুরু হবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে। ছুটি শেষ হবে ৪ জুন। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।

অন্যদিকে মাদরাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে ছুটি শুরু হচ্ছে। আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদরাসায়।

এদিকে এবারের ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ঘোষণা আসে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ মে ছুটি থাকবে। তবে ২৩ মের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।