লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি আক্তারের মরদেহ গতকাল শুক্রবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনে গ্রামের বাড়িতে পৌঁছায়। দীপালি উপজেলার দুর্গম চরাঞ্চল পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মুকার মেয়ে। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীপালির মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। শুক্রবার ভোরে ঘোড়ার গাড়িতে করে নির্জন চর পেরিয়ে বাবার ভিটায় ফেরে দীপালির লাশ। পরে বাবার ভিটার পাশেই তাঁর লাশ দাফন করা হয়। জানা গেছে, ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে লেবাননে পাড়ি জমান দীপালি। তিনিই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন তিনি। পরে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।