রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর  সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আসামিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম এই আবেদন করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।