পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল সোমবার কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত মাসে কলেজে নৈশপ্রহরী পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেন অধ্যক্ষ। এতে চারজন চাকরিপ্রার্থী আবেদন করেন। শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার আগে অধ্যক্ষ মোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার কথা বলে খানমরিচ গ্রামের বাসিন্দা লিমনের কাছ থেকে সাত লাখ ও হেলালের কাছ থেকে দুই লাখ টাকা নেন। তবে নিয়োগের আগের রাতে অধ্যক্ষ নিজ গ্রামের বাসিন্দা আজিজুলের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে তাঁকে নিয়োগ দেন।