<p>চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। গতকাল শনিবার সিঅ্যান্ডবি মোড়ে চান্দগাঁও-কালুরঘাট সড়কে এই অবরোধ করেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে তাঁরা সড়ক থেকে সরে যান। তবে বেতন না পেলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দেন শ্রমিকরা। শিল্পপুলিশের চট্টগ্রাম জেলা এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পুলিশ, মালিকপক্ষ এবং শ্রমিক নেতাদের যৌথ বৈঠকে তিন দিন সময় নেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে শ্রমিকদের যাবতীয় বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকদের সর্বশেষ দাবি—তিন দিনের মধ্যে বকেয়া পরিশোধের কমিটমেন্ট লিখিত দিতে হবে। শহিদুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, ‘আমাদের চারটা বোনাস জমে আছে। চার বছর নাশতার টাকা পরিশোধ করা হয়নি।’</p> <p> </p> <p> </p> <p> </p>