• ই-পেপার

গাজীপুরের ডিসির সঙ্গে প্রতারণা গ্রেপ্তার ৩

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৭ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৫ডিগ্রি সে.। রংপুর ৩৪.৩ডিগ্রি সে.। খুলনা ৩৬.৮ডিগ্রি সে.। বরিশাল ৩৪.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.৭ডিগ্রি সে.। সিলেট ২৭.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৮ডিগ্রি সে.। রাজশাহী ২৭.০ডিগ্রি সে.। রংপুর ২৪.৫ডিগ্রি সে.। খুলনা ২৮.০ডিগ্রি সে.। বরিশাল ২৭.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.০ডিগ্রি সে.। সিলেট ২৪.৫ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

পিএসসির প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে দুদকের করা মামলায় চার্জ গঠন করেছেন আদালত। ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  গতকাল বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাটিতে আগামী ৯ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম গতকাল বুধবার বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, খুশিলি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবি
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চ করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট। ছবি : কালের কণ্ঠ