• ই-পেপার

প্রধানমন্ত্রী বলেছেন

পাইপলাইনে ভারত থেকে তেল আমদানি আগামী বছর

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩২.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৯ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.২ডিগ্রি সে.। রংপুর ৩২.২ডিগ্রি সে.। খুলনা ৩২.৮ডিগ্রি সে.। বরিশাল ৩২.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ২৯.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৭.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.১ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

রাজধানীতে গতকাল বৃষ্টির কারণে অনেক এলাকায় তীব্র যানজট

রাজধানীতে গতকাল বৃষ্টির কারণে অনেক এলাকায় তীব্র যানজট
রাজধানীতে গতকাল বৃষ্টির কারণে অনেক এলাকায় তীব্র যানজট হয়। দুর্ভোগে পড়ে মানুষ। বনানী-কাকলী এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

ঝিনাইদহ সংবাদদাতা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাশেদ খানের এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।

 

ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯

নিজস্ব প্রতিবেদক
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ডিএমপির অধীন থানাগুলোতে ৪৯টি মামলা হয়েছে। গতকাল সোমবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন। রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।