• ই-পেপার

সংক্ষিপ্ত

পিসিআই-ডিএসএস সনদ অর্জন করল পেওয়েল

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.৫ডিগ্রি সে.। রংপুর ২৯.৪ডিগ্রি সে.। খুলনা ৩৬.৫ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.৭ডিগ্রি সে.। সিলেট ৩৪.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৯.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.০ডিগ্রি সে.। রাজশাহী ২৯.০ডিগ্রি সে.। রংপুর ২৪.৩ডিগ্রি সে.। খুলনা ২৮.৫ডিগ্রি সে.। বরিশাল ২৮.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৫ডিগ্রি সে.। সিলেট ২২.৫ডিগ্রি সে.

 

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

বদলি ও পদোন্নতির নামে অবৈধ লেনদেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
বদলি ও পদোন্নতির নামে অবৈধ লেনদেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের লোভনীয় স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। গতকাল শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে একটি চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক মহলের কাছেও গুরুত্বপূর্ণ কমিটি ও পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।

তিনি আরো বলেন, অভিযোগের ভিত্তিতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে এম আনিসুর রহমান শান্ত নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁর হোয়াটসঅ্যাপ বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানার তথ্য পাওয়া যায়, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখা-২-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত।

 

 

জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ

সরকারি সব রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি আর ম্যানুয়াল চালানে পরিশোধ করা যাবে না। আগামী ১ জুলাই থেকে এ পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাধ্যতামূলকভাবে এ-চালান ব্যবস্থার মাধ্যমে ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্টে জমা করতে হবে। এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়, সংবিধান অনুযায়ী সরকারের সব ধরনের রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি সংযুক্ত তহবিল অথবা প্রজাতন্ত্রের সরকারি হিসাব-এ জমা হওয়ার বিধান রয়েছে। ট্রেজারি রুলস অনুসারে এসব অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। তবে কিছু সরকারি দপ্তর এখনো পুরনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে।

 

‘তোমরা আমার বাবারে বুকে ফিরাইয়া দাও’

মাদারীপুর সংবাদদাতা
‘তোমরা আমার বাবারে বুকে ফিরাইয়া দাও’

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল মাদারীপুরের যুবক সুরুজ কাজীর। সেই স্বপ্ন পূরণে দালালের প্রলোভনে পড়ে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই নিভে যায় সব। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের পেতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হন সুরুজ। তাঁর মৃত্যুর খবরে আহাজারি করে যাচ্ছে তাঁর বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা। মো. সুরুজ কাজী (৩১) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। গত সোমবার তাঁর মৃত্যু হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার।  গতকাল সুরুজের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে মাতম।

 

 

পিসিআই-ডিএসএস সনদ অর্জন করল পেওয়েল | কালের কণ্ঠ