এ সপ্তাহের সাক্ষাৎকার
ডিফেন্ডারদের ডজ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দারুণ লাগত
- অনেকের মতে তিনিই বাংলাদেশ ফুটবল ইতিহাসের সেরা ড্রিবলার। রাইট উইং ধরে খন্দকার ওয়াসিম ইকবাল-এর জাদুকরী ভঙ্গিতে এগিয়ে যাওয়া, পেছনে পড়ে থাকা ডিফেন্ডারদের হতবাক দৃষ্টি- এদেশের ফুটবল রোমান্টিকদের কাছে চির অম্লান ছবি। দীর্ঘ কথোপকথনটি ড্রিবলিং দিয়ে শুরু হয়ে সমৃদ্ধ অতীত ঘুরে ডালপালা ছড়িয়ে গেল আরো বহু দিকে। সাক্ষাৎকারটি নিয়েছেন নোমান মোহাম্মদ
