• ই-পেপার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৪১

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

যেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন। তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই ঝাক্কুমগাছ হবে পাপীর খাদ্য; গলিত তামার মতো, তাদের পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। তাকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মস্তকের ওপর ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও। এবং বলা হবে, আস্বাদ গ্রহণ করোতুমি তো ছিলে সম্মানিত, অভিজাত! এটা তো তাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। (সুরা : দুখান, আয়াত : ৪১-৫০)

আয়াতগুলোতে জাহান্নামিদের শাস্তি নিয়ে আলোচনা করা হচ্ছে।

শিক্ষা ও বিধান

 

১. ঈমান না থাকলে শুধু রক্তের সম্পর্কের কারণে পরকালে কারো জন্য সুপারিশ করা যাবে না।

২. পরকালে মানুষ অন্যের সুপারিশ লাভ করবে আল্লাহর অনুগ্রহস্বরূপ, নিজের যোগ্যতার বলে নয়।

৩. পরকালীন প্রতিদান ও শাস্তি থাকা আবশ্যক। পরকালীন জবাবদিহির ভয় না থাকলে সমগ্র পৃথিবীর সব শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে।

৪. জাহান্নামিদের জাহান্নামে নেওয়ার আগেই ঝাক্কুম খাওয়ানো হবে অভ্যর্থনার অংশ হিসেবে।

৫. জাহান্নামিদের শাস্তি হিসেবেই ঝাক্কুম খাওয়ানো হবে, তবে তা হবে শাস্তির সূচনা। পরে তারা
আরো কঠিন শাস্তি ভোগ করবে।

  (মাআরেফুল কোরআন : ৭/৭৬৩)

মনীষীর কথা

মনীষীর কথা

কথা, কাজ ও নিয়তের বিশুদ্ধতাই দ্বিনের ওপর দৃঢ় থাকা। সবচেয়ে বড় দৃঢ়তা ফরজ বিধান যথাযথভাবে আদায় করা।

ইবনে আব্বাস (রা.)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

লবণ দেওয়ার চুক্তিতে চাষাবাদ

প্রশ্ন : এক ব্যক্তির মালিকানাধীন জমিতে প্রতিবছর কানিপ্রতি লবণ উৎপাদিত হয় ২০০ থেকে ২২০ মণ। প্রত্যেক মৌসুমে চাষিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল উৎপাদনের নির্দিষ্ট শতাংশ অথবা শ্রমিক হিসেবে বেতন ঠিক করে চুক্তি হয়। অনেক সময় চাষিদের অবহেলায় মালিকের দেওয়া উৎপাদন সরঞ্জাম চুরি হয়ে যায় অথবা উৎপাদিত লবণ থেকে চুরি হওয়ায় মালিককে এর লোকসান গুনতে হয়। এ বছর এই মর্মে চুক্তি হয় যে উৎপাদনের সরঞ্জাম চাষিদের আর চাষিরা কানিপ্রতি মালিককে ১০০ মণ করে লবণ দেবেন, বাদবাকি লবণ পাবেন চাষিরা। এরূপ চুক্তি ইসলামসম্মত কি? যদি না হয় মৌসুমের মাঝ পথে এসে মালিকের করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

নেজামুদ্দিন, টেকনাফ

উত্তর : ইজারা দেওয়া জমির উৎপাদিত লবণ থেকে লবণ দেওয়ার শর্ত না করলে প্রশ্নে বর্ণিত চুক্তি ইসলামসম্মত। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ১৫/২৫৬, আল ফিকহুল হানফি ওআদিল্লাতুহু : ২/৭৪)

জিজ্ঞাসা

খালাতো ভাই-বোনের বিয়ের বিধান কী

মুফতি আবদুল্লাহ নুর
খালাতো ভাই-বোনের বিয়ের বিধান কী

আমার নাম ইসরাফিল, বাড়ি ভোলার লালমোহনে। আমার পরিবার আপন চাচাতো বোনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমার এক মাওলানা বন্ধু বলেন, ইসলাম আপন আত্মীয়-স্বজনের ভেতর বিয়ে নিরুৎসাহ করে। আর চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও নাকি তাতে ক্ষতির আশঙ্কা আছে। আমি শরিয়তের দৃষ্টিতে আপন চাচাতো বোনকে বিয়ে করার বিধান জানতে চাই।

প্রাজ্ঞ আলেমরা বলেন, শরিয়তের দৃষ্টিতে নিজ গোত্রে ও ফার্স্ট কাজিন তথা চাচাতো, মামাতো ও খালাতো ভাই-বোনকে বিয়ে করা কোনো দোষের বিষয় নয়। নবীজি (সা.)-এর যুগে বহু সাহাবির ভেতর এমন বিয়ে হয়েছে। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) তাঁর ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করেছিলেন। তিনি তাঁর আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব (রা.)-এর সঙ্গে আপন কন্যা ফাতিমা (রা.)-কে বিয়ে দিয়েছিলেন।

রক্তের আত্মীয়-স্বজনের ভেতর বিয়ে করলে জেনেটিক রোগের কিছুটা ঝুঁকির কথা আধুনিক যুগের চিকিৎসকরা বলে থাকেন। তবে তাঁরা বলেন, সাধারণ দম্পতির তুলনায় রক্তের আত্মীয় দম্পতির জেনেটিক রোগের ঝুঁকি মাত্র ২-৩ শতাংশ বেশি থাকে। সুতরাং বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি নিজ গোত্রের বাইরে বিয়ে করা হয় এবং স্বামী বা স্ত্রীর গোত্রে রোগের ইতিহাস থাকে, তবে সে ক্ষেত্রেও রোগের ঝুঁকি থেকে যায়। বাস্তব জীবনে এমন কাজিন দম্পত্তির সংখ্যাই বেশি, যাদের সন্তান সুস্থ-স্বাভাবিক হয়েছে, অসুস্থ সন্তান জন্ম দেওয়া কাজিন দম্পত্তির সংখ্যা নিতান্তই কম।

তোমাদের নিকটাত্মীয় পুরুষ যেন নিকটাত্মীয় নারীকে বিয়ে না করে মর্মে একটি হাদিসের সন্ধান পাওয়া যায়। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.)-সহ বেশির ভাগ হাদিস গবেষক এটাকে দুর্বল ও ভিত্তিহীন বলেছেন। ফার্স্ট কাজিনদের বিয়ে যদি ক্ষতিকর হতো তবে শরিয়ত অবশ্যই তার অনুমতি দিত না; যেভাবে ইসলাম একদল নারী ও পুরুষের পারস্পরিক বিয়ের অনুমতি দেয়নি। (বিস্তারিত দেখুন : সুরা নিসার ২৩-২৪ নম্বর আয়াতের ব্যাখ্যা; আত-তালখিসুর হাবির : ৩/৩০৯)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা | কালের কণ্ঠ