• ই-পেপার

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

বিজনেস রিভিউ মিটিং

বিজনেস রিভিউ মিটিং
এসআইবিএল : সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজশাহী-রংপুর অঞ্চলের ১৭টি শাখার অংশগ্রহণে গত শনিবার বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

তোশিহিরো মিবে

প্রধান নির্বাহী কর্মকর্তা, হোন্ডা

তোশিহিরো মিবে

বাজারে চাহিদা কমে যাওয়ায় গত মার্চে শেষ মুহূর্তে ইভি তৈরির প্রকল্প বাতিল করে জাপানিজ গাড়ি নির্মাতা কম্পানি হোন্ডা। ২০২৭ সালে তিনটি ভিন্ন মডেলের ইভি বাজারে আনার কথা ছিল তাদের। প্রকল্প বাতিল করায় ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষতির মুখে পড়ে হোন্ডা। এ ঘটনায় বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চেয়েছেন হোন্ডা সিইও তোশিহিরো মিবে। তিনি বলেন, গত অর্থবছরের আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের হতাশ ও উদ্বিগ্ন করেছে। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বাংলা কিউআর দিয়ে কেনাকাটার সুযোগ নেক্সাসপে অ্যাপে

বাণিজ্য ডেস্ক
বাংলা কিউআর দিয়ে কেনাকাটার সুযোগ নেক্সাসপে অ্যাপে

ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যাচ্ছে। বাংলা কিউআরের ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর ইন্দিরা রোডে ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।