উত্তরা ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন
উত্তরা ব্যাংক : উত্তরা ব্যাংকের গুলশান শাখার (জলছবি টাওয়ার, হোল্ডিং নং-৪০/৮, রোড নং-৯২, গুলশান নর্থ এভিনিউ, ওয়ার্ড নং-১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশন) নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এএমডি মাকসুদুল হাসান, ডিএমডি মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো. রাফিউল ইসলাম প্রমুখ এতে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক এবং স্বাগত বক্তব্য দেন এমডি মতিউল হাসান। এজিএমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়ালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি