• ই-পেপার

১০০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

রিয়াদ মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

রিয়াদ মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াদ মাহমুদ ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম ও এমকম এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।

 

এভারেস্টজয়ী কর্মকর্তা নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
এভারেস্টজয়ী কর্মকর্তা নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনা প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান ও এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ীর সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। এ সময় প্রধান কার্যালয়ে কর্মরত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার, ব্যাংকের নির্বাহীরা, নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

 

১০০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি | কালের কণ্ঠ