গবেষণার পোকা
- মোহাম্মাদ আব্দুল্লাহ মামুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। দ্বিতীয় বর্ষে পড়াকালেই তাঁর গবেষণাপত্র প্রকাশ করেছে স্প্রিঞ্জার জার্নাল। বিখ্যাত এই জার্নালের লেখকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী বাংলাদেশি। গবেষণায় তরুণদের ভীতি দূর করতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন। দেশে বায়োমেডিক্যাল সায়েন্সের গবেষকদের মধ্যেও তিনিই সর্বকনিষ্ঠ। তাঁর কথা জানাচ্ছেন মুতাসিম বিল্লাহ নাসির
