সেলাই মেশিনে স্বাবলম্বী
- দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষে সীতাকুণ্ডে সামাজিক
- উন্নয়ন সংস্থা ইপসা দুই
- ধাপে ৩২ নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছে। পরে তাঁদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সেলাই মেশিন।
- সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার বলেন, ‘ইপসা প্রথমে আমাদের সেলাই কাজ শিখিয়েছে। এরপর মেশিন দিল। কাজ শিখতে পারায় এখন আর কোনো সমস্যা হবে না। আমরা বাড়িতেই বসে মেশিনে প্রতিবেশীদের কাপড় সেলাই করে সংসারের আয় বাড়িয়ে সচ্ছলতা ফেরাতে পারব।’
