• ই-পেপার

মানব সৈন্যের বদলে যুদ্ধক্ষেত্রে রোবট পাঠাচ্ছে ইউক্রেন

  • রোবট ও ড্রোনের দখলে যুদ্ধক্ষেত্র, বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র

১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই

অনলাইন ডেস্ক
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
সংগৃহীত ছবি

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক জুন মাসের মুখোমুখি হয়েছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাই। জলাধারগুলোর পানি দ্রুত কমে যাওয়ায় বুধবার থেকে নির্মাণ প্রকল্পে পানি সরবরাহ বন্ধ এবং শিল্প খাতে পানির ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪০ দিনের মজুত

মুম্বাইয়ের পানির প্রধান উৎস শহরের বাইরে অবস্থিত ৭টি হ্রদ বা জলাধার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এসব জলাধারে মোট ধারণক্ষমতার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের শহরটির জন্য মাত্র ৪০ দিনের পানির মজুত রয়েছে।

নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার থেকে সব নির্মাণস্থলের পানির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি নতুন নির্মাণ প্রকল্পের জন্য পানির সংযোগ দেওয়াও স্থগিত রাখা হয়েছে।

এছাড়া শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবগুলোর পানি সরবরাহও ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই ১০ শতাংশ পানি ব্যবহারে কাটছাঁট করা হয়েছিল।

বৃষ্টিপাত ৭৫ শতাংশ কম

মহারাষ্ট্র রাজ্যের আবহাওয়া কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, জুনের প্রথম ১৬ দিনে রাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

সাধারণত জুনের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে মৌসুমি বায়ু (বর্ষা) প্রবেশ করে। তবে চলতি বছর এ মাসের শেষ দিকে বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘সাধারণত জুনে মুম্বাইয়ে প্রাক-বর্ষার বৃষ্টি হয় এবং জুনের মাঝামাঝি থেকে নিয়মিত বর্ষণ শুরু হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।’

ব্যবসায়ীদের উদ্বেগ

মুম্বাইয়ের অধিকাংশ নির্মাণ প্রকল্প বাণিজ্যিক পানির ট্যাংকারের ওপর নির্ভরশীল। রিয়েল এস্টেট খাতের সংগঠন ক্রেডাই-এমসিএইচআইয়ের সভাপতি সুখরাজ নাহার বলেন, বর্ষা শিগগিরই শুরু হওয়ার আশা থাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়বে না।

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের অন্যতম শীর্ষ আবাসন উদ্যোক্তা এবং হিরানন্দানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন হিরানন্দানি। তিনি বলেন, ‘বৃষ্টি আসা পর্যন্ত আমরা ১০ দিন পরিস্থিতি সামাল দিতে পারব। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোথায়?’

এদিকে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল মৌসুমি বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে ভারত। এতে কৃষি উৎপাদন কমে যাওয়া এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

বর্ষার বিলম্ব ও বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকলে শুধু মুম্বাই নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও পানি সংকট এবং অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি ঘাঁটি স্থাপনের খবর গুজব : সোমালিল্যান্ড

অনলাইন ডেস্ক
ইসরায়েলি ঘাঁটি স্থাপনের খবর গুজব : সোমালিল্যান্ড
ছবি : সংগৃহীত।

সোমালিল্যান্ডে কোনো ইসরায়েলি সামরিক উপস্থিতি নেই এবং সেখানে ইসরায়েলের ঘাঁটি খোলার বিষয়ে কোনো আলোচনাও হচ্ছে না। রয়টার্সকে এ কথা জানিয়েছে সোমালিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলী।

তেল আবিবে একটি ব্যাবসায়িক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইসরায়েল সোমালিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইসরায়েল আলোচনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাকে তিনি ‘গুজব’ বলে অভিহিত করেন।

সোমালিল্যান্ড এডেন উপসাগরের ওপারে ইয়েমেনের মুখোমুখি অবস্থানে রয়েছে। ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি হওয়ায় অঞ্চলটি ইসরায়েলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলার অনুদান পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলার অনুদান পেল বিশ্ব খাদ্য কর্মসূচি
ছবি : রয়টার্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পূর্ববর্তী তহবিল কর্তনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলারের অনুদান পাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। যুক্তরাষ্ট্রের নতুন এ অনুদানকে স্বাগত জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বুধবার এ কথা জানিয়েছে। 

সংস্থাটি বলেছে, এই অর্থ বিশ্বজুড়ে বাড়তে থাকা ক্ষুধা মোকাবেলা এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সহায়তা করবে। ডব্লিউএফপির মতে, নতুন তহবিলের মাধ্যমে লেবানন, হাইতি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতো সংকটপূর্ণ এলাকায় খাদ্য মজুদ, নগদ সহায়তা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা হবে।

ডব্লিউএফপি বলেছে, এই তহবিল সহায়তা বাড়াতে এবং উদ্ভূত সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। এমন একসময়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যখন বিশ্বব্যাপী ক্ষুধা রেকর্ড পর্যায়ে রয়েছে। এ বছর তীব্র ক্ষুধার সম্মুখীন মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা, কিন্তু ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের অনুদান অর্ধেকেরও বেশি কমে প্রায় ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ডব্লিউএফপি বলেছে, এই নতুন তহবিল তাদের লেবানন, হাইতি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো সংকট-কবলিত এলাকাগুলোতে খাদ্য সরবরাহ আগে থেকে মজুদ করতে, নগদ সহায়তা কর্মসূচি প্রসারিত করতে এবং সরবরাহব্যবস্থা বজায় রাখতে সাহায্য করবে। 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাদাতা দেশ, যদিও বৈদেশিক সহায়তা নীতিতে পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর অনুদানে ওঠানামা দেখা গেছে। বড় ধরনের ব্যয় সংকোচনের ফলে ২০২৫ সালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা তহবিল আগের বছরের ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে ২১৮ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণাও দিয়েছে। 

গুগলের ওপর নতুন নিয়ম জারি করেছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
গুগলের ওপর নতুন নিয়ম জারি করেছে যুক্তরাজ্য
রয়টার্স ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলকে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। সার্চ ফলাফলের র‌্যাঙ্কিং কিভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরো ন্যায্য পরিবেশ তৈরি করাসহ ব্যবহারকারীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যেও নতুন কিছু শর্ত আরোপ করেছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার নিয়ন্ত্রক সংস্থা (সিএমএ)।

বুধবার এক বিবৃতিতে সিএমএ জানায়, নতুন নিয়মের আওতায় গুগলকে সার্চ ফলাফলের র‌্যাঙ্কিং প্রক্রিয়া আরো স্বচ্ছ ও ন্যায্য করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা যাতে তাদের সার্চ-সংক্রান্ত তথ্য অনুমোদিত তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর করতে পারেন, সেই সুযোগও নিশ্চিত করতে হবে।

ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাটি গুগলের সার্চ বাজারে আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার ফলে প্রতিষ্ঠানটির ওপর বিশেষ কিছু বিধি-নিষেধ ও স্বচ্ছতাসংক্রান্ত নিয়ম প্রয়োগ করা সম্ভব হবে।

সিএমএর ডিজিটাল মার্কেটস বিভাগের নির্বাহী পরিচালক উইল হেইটার রয়টার্সকে বলেন, ‘নতুন এই পদক্ষেপগুলো নিশ্চিত করবে যে সার্চ ফলাফল ন্যায্য ও বস্তুনিষ্ঠভাবে র‌্যাঙ্ক করা হচ্ছে। পাশাপাশি পরিবর্তন সম্পর্কে আরো স্পষ্ট তথ্য পাওয়া যাবে এবং অভিযোগ উত্থাপনের কার্যকর ব্যবস্থা থাকবে।’

এর আগে চলতি মাসের শুরুতেও গুগলের জন্য নতুন কিছু আচরণগত নির্দেশনা ঘোষণা করেছিল সিএমএ। সেসব নির্দেশনার মাধ্যমে প্রকাশকরা চাইলে তাদের কনটেন্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারগুলোর প্রশিক্ষণ বা ব্যবহারের জন্য ব্যবহার না করার সুযোগ পাবেন।

মানব সৈন্যের বদলে যুদ্ধক্ষেত্রে রোবট পাঠাচ্ছে ইউক্রেন | কালের কণ্ঠ