• ই-পেপার

সাংবাদিক খাশোগি হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা

বিবিসির প্রতিবেদন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

অনলাইন ডেস্ক
বিবিসির প্রতিবেদন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সাড়ে সাতটায় ভূমিকম্পটি আঘাত হানে। যার ফলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পর সেগুলোর কয়েকটি বাতিল করা হয়।

ভিডিও দেখা গেছে,  জলিবি ফাস্ট ফুড রেস্তোরাঁকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু এলাকায় বড় ধরণের ভূমিধসেরও রেকর্ড হয়েছে।

আরো পড়ুন
দেবের গাল টিপে দিলেন শুভেন্দু, মহাকাব্যিক দলবদলের মহানায়কও তিনি

দেবের গাল টিপে দিলেন শুভেন্দু, মহাকাব্যিক দলবদলের মহানায়কও তিনি

 

কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রদেশ জুড়ে শতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় দুই ডজন মানুষ নিখোঁজ রয়েছে এবং ১০হাজার বাসিন্দাকে আগেভাগেই সরিয়ে নেওয়া হয়েছে।

মিন্দানাও আয়তন ও জনসংখ্যা উভয়দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপটি প্রায় ২৬ লাখ লোকের বাস।

ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল

অনলাইন ডেস্ক
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ছবি : রয়টার্স

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে রয়টার্স

রয়টার্সের প্রতিবেদন বলা হয়, ইসরায়েল লেবাননের ওপর হামলা অব্যাহত রাখলে আরো কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কিন্তু ইসরায়েল লেবাননের ওপর হামলা অব্যাহত রাখলে তারা হামলা পুনরায় হামলার শুরু করার হুমকিও দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে সব ধরনের হামলা বন্ধ করতে আহ্বান জানান।

আরো পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৯

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৯

 

তবে হামলা বন্ধের আগে ইসরায়েলে প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে ট্রাম্পের বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তার পরই ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল টুয়েলভকে জানিয়েছে, ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানের ওপর হামলা স্থগিত করেছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘ইসরায়েলি শহরগুলোতে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে, ইসরায়েলও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালাবে।’

গত রবিবার গভীর রাতে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, পাল্টা জবাবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরান জানিয়েছিল, বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

আরো পড়ুন
হরমুজে তেলের ট্যাংকারে আগুন, নিরাপদ আছেন নাবিকরা

হরমুজে তেলের ট্যাংকারে আগুন, নিরাপদ আছেন নাবিকরা

 

এদিকে লেবানন বলছে, যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল প্রায় ৩৫০০ বার হামলা চালিয়েছে বৈরুতে।

দেবের গাল টিপে দিলেন শুভেন্দু, মহাকাব্যিক দলবদলের মহানায়কও তিনি

অনলাইন ডেস্ক
দেবের গাল টিপে দিলেন শুভেন্দু, মহাকাব্যিক দলবদলের মহানায়কও তিনি

পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃনমূল কংগ্রেসের (টিএমসি) শোচনীয় পরাজয়ে দলে দেখা দিয়েছে ভাঙন। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের রেশ না কাটতেই টিএমসি সংসদীয় দলেও ভাঙন দেখা দিয়েছে। সংসদীয় দলের অনেক সংসদ দল ত্যাগের গুঞ্জন আগেই চাউর হয়েছিল। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের ১৪ জন সাংসদ। এতেই গুঞ্জন স্পষ্ট হয়ে যায়। 

সোমবার (৮ জুন) নয়াদিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কারা কারা যোগ দিয়েছে তা নিয়ে তৈরি হয় জল্পনা। নাটকীয় এই ভোল পাল্টানো নেতাদের দলের ছিলেন অভিনেতা দেবও বলে জানা গেছে।  বৈঠকে ব্লু শার্ট ও জিন্স প্যান্ট পরে হাজির হয়েছিলেন দেব। বসেছিলেন এক কোনায়। নিজেকে এমনভাবে আড়ালে রেখেছিলেন ছবি যাতে না দেখা যায়।

বৈঠকের একটি ছবি ভাইরাল হলেও দেবকে সেখানে দেখা যায়নি। তবে জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছতেই সবাই উঠে দাঁড়ান। আর মুখ্যমন্ত্রী সস্নেহে গালও টিপে দেন দেবের।

এদিকে তৃণমূলের এই সাংসদরা এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না। তারা একটি পৃথক ব্লক গঠন করবেন। স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানাবেন, তাদের ব্লকের মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। এ ব্যাপারে স্পিকারের উদ্দেশ করে লেখা চিঠিতে সইও করেছেন দেব।  

বস্তুত এই দলবদল পর্বে দেবের নাম নিয়ে গত কয়েক দিনে বিজেপির অন্দরে বেশ আলোচনা হয়েছে। 

বিজেপি সূত্র জানিয়েছে, দেব সরাসরি কথা বলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীর কথামতো সকালে দিল্লিতে পৌঁছে যান দেব। সাংসদ হিসাবে সরকারি বাসভবন  পেয়েছেন তিনি, সেখানে দেব ছিলেন না। তিনি ছিলেন একটি অভিজাত হোটেলে। সেখান থেকেই ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে যান ঘাটালের সাংসদ।

একটু পেছনে হাঁটলে দেখা যাবে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই দেব জানিয়ে দিয়েছিলেন। তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি নন। 

তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর ভোল পাল্টে মিশলেন বিজেপিতে। তাছাড়া বিজেপি নেতাদের সঙ্গে দেবের সৌজন্য সম্পর্ক অনেক দিন ধরেই রয়েছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী তাঁর ছবিতে সহ অভিনেতা শুধু নন, দাদার মতোই। শুভেন্দু অধিকারীর সঙ্গেও সম্পর্ক বরাবরই ভাল ছিল। মাঝে কিছু প্রকাশ্য বাদানুবাদ ছাড়া।

তবে এদিনের ঘটনাপ্রবাহ নিয়ে ঘাটালের সাংসদ এখনো স্পষ্ট করে কিছু বলেননি। এখন অপেক্ষা পালা এই অভিনেতার মাস্টারপ্ল্যানে কী আছে?

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৯

অনলাইন ডেস্ক
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৯

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এমিরেটস রোডে ট্রাকের সঙ্গে মিনিবাসের ধাক্কায় সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছে। সোমবার (৮ জুন)  ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান এই তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজ

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে হঠাৎ থেমে গিয়েছিল। বাসচালকের অমনোযোগীর কারণে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় মিনিবাসটি। দুর্ঘটনায় আহত পাঁচজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। 

ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাংবাদিক খাশোগি হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা | কালের কণ্ঠ