• ই-পেপার

দক্ষিণ চীন সাগরে বিমানবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক
মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের
ছবি : রয়টার্স

জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গুর মরদেহ কোথায় সমাহিত করা হবে, তা নিয়ে দীর্ঘ আইনি বিরোধে তার পরিবার জয় পেতে যাচ্ছে। তার মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট অব আপিল তার পরিবারের পক্ষে রায় দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আপিল আদালত রায় দিয়ে জানিয়েছেন, লুঙ্গুর মরদেহের ওপর জাম্বিয়া সরকারের হেফাজতের দাবি গ্রহণযোগ্য নয়। এর ফলে দক্ষিণ আফ্রিকার একটি নিম্ন আদালতের আগের রায় বাতিল হয়ে গেছে। সেই রায়ে লুঙ্গুর মরদেহ জাম্বিয়া সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।

লুঙ্গু ২০২৫ সালের ৫ জুন দক্ষিণ আফ্রিকায় ৬৮ বছর বয়সে মারা যান। জাম্বিয়া সরকার চেয়েছিল তাকে দেশের সাবেক নেতাদের জন্য নির্ধারিত জাতীয় কবরস্থানে দাফন করা হোক। তবে তার পরিবার দক্ষিণ আফ্রিকাতেই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়।

এই বিরোধের কারণে মৃত্যুর পরও লুঙ্গুর সঙ্গে বর্তমান জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনায় ছিল। আইনি লড়াই চলার সময় লুঙ্গুর মরদেহ একটি মর্গে রাখা হয়। পরিবারের দাবি, লুঙ্গুর শেষ ইচ্ছা ছিল প্রেসিডেন্ট হিচিলেমা যেন তার মরদেহের কাছে না আসেন এবং তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব না করেন।

গত জুনে দক্ষিণ আফ্রিকায় পরিবারের আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানও বাধাগ্রস্ত হয়। তখন জাম্বিয়া সরকার জরুরি মামলা করে দাবি জানায়, দেশের রীতি ও প্রোটোকল অনুযায়ী লুঙ্গুকে জাম্বিয়াতেই শেষকৃত্য করা উচিত।

মঙ্গলবারের রায়ে বিচারকদের সংখ্যাগরিষ্ঠ মত ছিল, এ ক্ষেত্রে জাম্বিয়া সরকারের দাবির চেয়ে সাধারণ আইন এবং পরিবারের সাংবিধানিক অধিকার বেশি গুরুত্ব পাবে। তবে জাম্বিয়া সরকার চাইলে এখনো দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত, দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত আপিল করতে পারে।

লুঙ্গু ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জাম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি নির্বাচনে দুইবার হিচিলেমাকে পরাজিত করেছিলেন। পরে ২০২১ সালের নির্বাচনে হিচিলেমার কাছে পরাজিত হন। এরপর লুঙ্গু অভিযোগ করেন, বর্তমান সরকার তাকে কার্যত গৃহবন্দি করে রেখেছিল।

ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ মৃত্যু

অনলাইন ডেস্ক
ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ মৃত্যু

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে শরীর ঠাণ্ডা করতে গিয়ে ফ্রান্সে গত কয়েক দিনে ৪০ জন ডুবে মারা গেছে বলে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে ব্রিটেন, ইতালি ও স্পেনও প্রচণ্ড গরমে বিপর্যস্ত। কিছু এলাকায় রেকর্ড তাপমাত্রার কারণে স্কুল ও পরিবহন সেবায় বিঘ্ন ঘটেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। ফলে ভবিষ্যতে এ ধরনের দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ আরো ঘন ঘন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
 
ফ্রান্সজুড়ে তাপপ্রবাহের সতর্কতা

ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম ফ্রান্সের কিছু অংশে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

১৯৪৭ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এবার দেশটি তার সবচেয়ে উষ্ণ বিকেল ও রাতের অভিজ্ঞতা পেয়েছে। আবহাওয়াবিদদের মতে, এ ধরনের নজিরবিহীন পরিস্থিতিতে ৫৪টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরম থেকে বাঁচতে অনেক মানুষ খাল ও নদীতে সাঁতার কাটতে বা ঝাঁপ দিতে যাচ্ছেন। তবে ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, অননুমোদিত বা বিপজ্জনক জায়গায় সাঁতার কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তাপপ্রবাহ নিয়ে জরুরি বৈঠকের আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু বলেন, ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার মতে, ১৮ জুন থেকে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই তরুণ। এদিকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের কার্পেনট্রাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা ২ ও ৪ বছর বয়সী দুই শিশুকে বাঁচাতে পারেননি। তাদের মা বাড়ির বাইরে পারিবারিক গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাদের খুঁজে পান।

তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে ব্যবসায়িক কার্যক্রমও ধীর হয়ে পড়েছে। প্যারিসে অনেকে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা অ্যাপার্টমেন্টে ঘুমহীন রাত কাটানোর পর চরম গরমে ভোগান্তির শিকার হচ্ছেন। প্যারিস ও ব্রাসেলসের মধ্যে চলাচলকারী ট্রেনসহ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ব্যবসায়ী নেতারা বলছেন, এই পরিস্থিতিতে অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্রান্সের নিয়োগকর্তা সংগঠন ‘মেডেফ’-এর প্রধান প্যাট্রিক মার্টিন বলেন, ‘ফ্রান্সের স্বাভাবিক গতি ধীর হয়ে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যতটা সম্ভব তাদের কর্মীদের সুরক্ষার জন্য সুপারিশগুলো বাস্তবায়ন করছে।’ এদিকে প্যারিসের বিভিন্ন দোকানে ক্রমবর্ধমান চাহিদার কারণে বৈদ্যুতিক পাখার (ফ্যান) স্টক শেষ হয়ে গেছে।

ব্রিটেন, ইতালি, স্পেন, বেলজিয়ামও তাপপ্রবাহের কবলে পড়েছে

এই তাপপ্রবাহটি ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি আবহাওয়া পরিস্থিতির কারণে তৈরি হয়েছে। এর নামকরণ করা হয়েছে গ্রিক অক্ষর ওমেগার আকৃতির মতো হওয়ার কারণে। এতে মাঝখানে উষ্ণ বাতাস আটকে থাকে এবং দুই পাশে শীতল বাতাস অবস্থান করে, ফলে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বেশি থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও ঝড় আরো শক্তিশালী হচ্ছে। এতে শুধু তাপমাত্রাই বাড়ছে না, অনেক ক্ষেত্রে ভারি বৃষ্টিপাতও দেখা দিচ্ছে। ইতালিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫টি শহরের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং কিছু এলাকায় কাজের সময় ও কার্যক্রম সীমিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে আল্পস ও অ্যাপেনাইন পর্বতমালায় ঝড়ের আশঙ্কা রয়েছে, যা ভারি বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি আনতে পারে।

ব্রিটেনও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।  বুধবার ও বৃহস্পতিবার তা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অতিরিক্ত গরমের কারণে পুরোনো ভবনে থাকা স্কুল (যেখানে ৩০ জনের বেশি শিক্ষার্থীর শ্রেণিকক্ষ রয়েছে) নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

জলবায়ু আশ্রয়কেন্দ্র ও ইউরোপে তীব্র তাপপ্রবাহ

স্পেনের আবহাওয়া সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে এবং বিপজ্জনক তাপপ্রবাহের বিষয়ে সতর্ক করেছে। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দিনটি ইতিমধ্যেই অত্যন্ত গরম ছিল, যার মধ্যে আন্দুজারে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড করা হয়। এরপরই এই সতর্কতা জারি করা হয়। রাতেও স্বস্তি মেলেনি। মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় ৩০টি পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

মাদ্রিদে গৃহহীনসহ অসহায় মানুষের জন্য জলবায়ু-নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মাদ্রিদের সামুর সোশ্যালের হুয়ান কার্লোস আরেলানো বলেন, এই আশ্রয়কেন্দ্রগুলো ‘একটি জলবায়ু-নিয়ন্ত্রিত পরিবেশ প্রদান করবে, মৌলিক খাবার দেবে, দর্শনার্থীদের গোসলের সুযোগ দেবে এবং কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেবে।’

বেলজিয়ামে তীব্র তাপমাত্রার কারণে ব্রাসেলসের নিকটবর্তী টেরভুরেনের একটি প্রাথমিক বিদ্যালয় তাদের চূড়ান্ত পরীক্ষা কাছের একটি গির্জায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে। স্কুলটি ইনস্টাগ্রামে জানায়, ‘ক্লাসরুমে খুব গরম, তাই আমরা গির্জায় পরীক্ষা নেব।’ তারা গির্জার বেঞ্চে বসে শিক্ষার্থীদের পরীক্ষার দৃশ্যও প্রকাশ করেছে।

পরিবহনে ব্যাঘাত

ইউরোপজুড়ে পরিবহন ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়েছে। ব্রিটেনের নেটওয়ার্ক রেল যাত্রীদের সতর্ক করে বলেছে, চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালে কেবল জরুরি প্রয়োজনেই ভ্রমণ করা উচিত। তাপপ্রবাহের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন চলাচলে গতি সীমিত করা হতে পারে, ফলে সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। লন্ডনে একই অস্থির আবহাওয়ার অংশ হিসেবে রাতভর তীব্র বজ্রঝড় হয়েছে, যার ফলে হিথ্রো বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বিঘ্ন ঘটে।

১৭ কোটি রুপির বিয়ের আয়োজন, হবু বরকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী

অনলাইন ডেস্ক
১৭ কোটি রুপির বিয়ের আয়োজন, হবু বরকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী
ছবি : সংগৃহীত।

মহারাষ্ট্রের পুনের কাছে লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং তার বাগদত্তা ও তার প্রেমিক মিলে তাকে হত্যা করেছেন।

নিহত কেতন আগরওয়াল ছিলেন মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার পরিচিত নির্মাণ ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে। আগামী নভেম্বরে রাজস্থানের উদয়পুরে তার বিয়ে হওয়ার কথা ছিল। পরিবার দুটি বিয়ের জন্য জয়পুরে প্রায় ১৭ কোটি রুপি ব্যয়ে একটি প্রাসাদ ভাড়া করেছিল। অতিথিদের যাতায়াতের জন্য দুটি ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করা হয়েছিল। বিয়ের সব প্রস্তুতি জোরেশোরে চলছিল।

এক আত্মীয় বলেন, দুই পরিবারই বিয়ে নিয়ে খুব আনন্দিত ছিল। কিন্তু এই ঘটনা তাদের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে।

পুলিশ জানায়, ১৮ জুন বাগদত্তা সিয়া গোয়ালের জন্মদিন উপলক্ষে কেতন তার সঙ্গে লোহাগড়ে ট্রেকিং করতে যান। ঘটনার পর সিয়া দাবি করেছিলেন, ছবি তোলার সময় কেতন পা পিছলে গভীর খাদে পড়ে যান। পরে উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে। তবে তদন্তে পুলিশ বিভিন্ন অসংগতি খুঁজে পায়। মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে সন্দেহ তৈরি হলে পুলিশ সিয়া গোয়াল ও তার প্রেমিক চেতন চৌধুরীকে আটক করে।

তদন্তকারীদের দাবি, সিয়া ও চেতন পরিকল্পিতভাবে কেতনকে একটি গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের মতে, সিয়া কেতনকে বিয়ে করতে চাননি। তিনি চেতন চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন এবং কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। নিজের জন্মদিনে ট্রেকিংয়ের অজুহাতে তাকে লোহাগড়ে নিয়ে গিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে অভিযোগ।

তদন্ত কর্মকর্তা সন্দীপ সিং গিল বলেন, তদন্তে জানা গেছে সিয়া ও চেতন একে অপরকে ভালোবাসতেন এবং একসঙ্গে কাজ করতেন।

তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদে দুজনই কেতনকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। এদিকে কেতনের বিয়ের প্রস্তুতি জোরেশোরে চলছিল। পরিবারগুলো রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেছিল। কিন্তু সেই আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। পুলিশ এ ঘটনায় হত্যা মামলা করেছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২
ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বুটে কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে জরুরি ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ফোনে লাইব্রেরির ভেতর থেকে গুলির শব্দ ও মানুষের চিৎকার শোনা যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তারা লাইব্রেরিতে প্রবেশ করলে সন্দেহভাজন ব্যক্তি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে লাইব্রেরির বাইরে অবস্থান করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দ্রুত আটক করে। চিকো পুলিশ বিভাগের কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পুরো সম্প্রদায়ের জন্য গভীর শোকের বিষয়।

ঘটনার পর নিরাপত্তার কারণে লাইব্রেরির আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে থাকা লোকজনের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য একটি পুনর্মিলন কেন্দ্র খোলা হয়। সামান্য আহত একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো বড় হুমকি নেই। হামলার কারণ এখনো জানা যায়নি। সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাটি একজন ব্যক্তিই চালিয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ছাড়া ঘটনার পর মঙ্গলবার বুটে কাউন্টির সব লাইব্রেরি শাখা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিহত ও আহতদের পরিবার, লাইব্রেরির কর্মী এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

দক্ষিণ চীন সাগরে বিমানবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | কালের কণ্ঠ