• ই-পেপার

২ হাজার ধনীর হাতে ৪৬০ কোটি মানুষের চেয়েও বেশি সম্পদ!

সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক
সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত
ছবি : রয়টার্স

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব আলেপ্পোর মানবিজ শহরের কাছে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের আক্রমণে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার ঘটেছে। তবে হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

এদিকে লেবাননের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এটি ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির সর্বশেষ ঘোষণার একদিন পরের ঘটনা। সংস্থার বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা ১৬ জনের মরদেহ এবং ১২ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে।

তারা আরো জানায়, ভোর থেকেই নাবাতিয়েহ এলাকায় চলমান হামলার কারণে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এর আগে রাতে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়েছে।

কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নাবিক নিহত

অনলাইন ডেস্ক
কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নাবিক নিহত
ছবি : রয়টার্স

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলায় একজন নাবিক নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে  পানামার মেরিটাইম অথরিটি (এএমপি) এ খবর জানিয়েছে। 

এএমপি জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার (১৮ জুন) ঘটেছে এবং আহত নাবিকদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা আরো জানায়, জাহাজটি তার নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

ড্রোন হামলাটি কোথা থেকে করা হয়েছিল তা এএমপি জানায়নি, তবে জাহাজগুলোকে কৃষ্ণ সাগর এবং উত্তরে আজভ সাগরে ইউক্রেনীয় ও রুশ জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পানামা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নিবন্ধন ব্যবস্থা পরিচালনা করে। বিশ্বের প্রায় ১৬ শতাংশ বাণিজ্যিক জাহাজ পানামার পতাকা ব্যবহার করে চলাচল করে।
 

আরাঘচির সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যেসব বিষয়

অনলাইন ডেস্ক
আরাঘচির সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যেসব বিষয়
ছবি রয়টার্স

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা

প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগে থেকেই ঘোষিত এই সফরটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

বাঘাইয়ের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে এবং নাকভির সফরও সেই উদ্যোগের ধারাবাহিকতা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার পরবর্তী ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে তেহরানে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পাবে বা আলোচনার বিস্তারিত এজেন্ডা কী হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এল সালভাদর

প্রশান্ত মহাসাগরে ৬ টনেরও বেশি কোকেন জব্দ

অনলাইন ডেস্ক
প্রশান্ত মহাসাগরে ৬ টনেরও বেশি কোকেন জব্দ
ছবি : সংগৃহীত

এল সালভাদরের কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরে পাচার হওয়া ৬ টনেরও বেশি কোকেন জব্দ করেছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি নায়েব বুকেলে। বৃহস্পতিবার এল সালভাদরের নৌবাহিনী দুটি পৃথক জাহাজ থেকে এই মাদক উদ্ধার করে। 

প্রতিটি জাহাজে প্রায় সমপরিমাণ কোকেন ছিল এবং সেখানে তিনজন করে নাবিক ছিলেন। বুকেলে জানান, জব্দ করা কোকেনের মোট মূল্য প্রায় ১৬৭ মিলিয়ন ডলার এবং এটিকে তিনি ‘জাতীয় পর্যায়ের নতুন রেকর্ড’ হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান এমন সব জায়গায় চালানো হচ্ছে, যেখানে আগে এটি প্রায় দণ্ডমুক্তভাবে চলত। তিনি আরো জানান, চলতি বছরে এখন পর্যন্ত এল সালভাদর ১৩ টনেরও বেশি কোকেন জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৩৩২ মিলিয়ন ডলার।

২ হাজার ধনীর হাতে ৪৬০ কোটি মানুষের চেয়েও বেশি সম্পদ! | কালের কণ্ঠ