• ই-পেপার

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিরতির আগ মুহূর্তে এমবাপ্পের গোল, এগিয়ে ফ্রান্স

‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন

ক্রীড়া ডেস্ক
‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন
ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এবারের বিশ্বকাপে। ছবি : সংগৃহীত

শুধু বল পায়ে জাদুই দেখাতে পারতেন ডিয়েগো ম্যারাডোনা তা কিন্তু নয়, যেন ভবিষ্যৎও বলে দিতে পারতেন। তা না হলে ৮ বছর আগের এক মন্তব্য কেন এভাবে মিলে যাবে।

বিশ্বকাপ নিয়ে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে ফুটবলের সবচেয়ে বড় আসর আয়োজন হলে ম্যাচ ৪ ভাগে ভাগ করবে। এর পেছনের কারণ বিজ্ঞাপন। 

১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের। সেই বিষয় নিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’

 

এবার ৪ ভাগে ভাগ করা না হলেও হাইড্রেশন ব্রেক দিয়ে ঠিকই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরেই মেক্সিকোকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন প্রয়াত ম্যারাডোনা। মেক্সিকোতেই ১৯৮৬ বিশ্বকাপ জেতা অধিনায়ক বলেছেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়... ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’

বিপরীতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য, ‘ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। অন্যদিকে কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।’

জানা গেল মেক্সিকো-ইকুয়েডর স্থগিত ম্যাচ শুরুর সময়

ক্রীড়া ডেস্ক
জানা গেল মেক্সিকো-ইকুয়েডর স্থগিত ম্যাচ শুরুর সময়
ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ছবি : রয়টার্স

নিজ দলের খেলা দেখতে ম্যাচ শুরুর ৪ ঘণ্টা আগ থেকেই স্টেডিয়ামে আসা শুরু করেছেন মেক্সিকোর দর্শক-সমর্থকরা। সঙ্গে স্বাগতিকদের প্রতিপক্ষ ইকুয়েডরের সমর্থকরাও। সেটিও বৃষ্টিতে ভিজতে ভিজতে।

কিন্তু মন্দ ভাগ্য তাদের। বৃষ্টিতে ভিজে নিজের সিটে বসেও নির্ধারিত সময়ে ম্যাচে দেখা হচ্ছে না দর্শকদের। বেরসিক বৃষ্টির মাত্রা বাড়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। এতে করে মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। কেননা বজ্রপাতের 

নিয়ম হচ্ছে, স্টেডিয়ামের ৮-১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত থাকবে। নতুন করে খেলা শুরু করার জন্য ৩০ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত থাকতে হবে। আর এ সময়ের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে। 

তবে আশার কথা বজ্রপাতের শঙ্কা কমে আসায় ম্যাচ শুরুর নির্দিষ্ট সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এক ঘণ্টা দেরিতে শুরু হবে মেক্সিকো-ইকুয়েডরের শেষ ৩২-য়ের ম্যাচ। অর্থাৎ, বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে। ইতিমধ্যে দুই দলের ফুটবলাররা ওয়ার্ম-আপও শুরু করেছেন। 

বৃষ্টি ও বজ্রপাতের কারণে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ স্থগিত হয়েছে। এর আগে প্রকৃতির বাধায় পড়েছিল ফ্রান্স-ইরাক ম্যাচ। সেদিন ২ ঘণ্টারও বেশি সময় পর ম্যাচ শুরু হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
বিশ্বকাপ ক্যারিয়ারে ১৮ ম্যাচ খেলে ১৮টি গোর করে ফেলেছেন এমবাপ্পে। ছবি: ফিফা

ফ্রান্স ৩-০ সুইডেন

ম্যাচের ফল প্রত্যাশিতই। কিন্তু গোলসংখ্যা আসলে ফ্রান্সের দাপটকে পুরোপুরি তুলে ধরতে পারছে না। খেলা দেখে থাকলে যে কেউ বলবেন, সুইডেনের কপাল ভালো যে আরো দুই-চারটি গোল খায়নি!

উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়েরা গোল পেলে ফ্রান্স সমর্থকদের মন ভরে যেত। তবে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও ব্রাডলি বারকোলা যা করলেন, সেটাই বা কম কী!

সুইডেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলো পর্বে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করেছেন এমবাপ্পে। আরেক গোল বারকোলার।

মায়ের মৃত্যুশোক কাটিয়ে এ ম্যাচ দিয়েই ডাগ আউটে ফিরেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পেদের দাপুটে জয় দেশমের মুখে হাসি ফিরিয়েছে। 

ফিলাডেলফিয়ায় আগামী শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। চমক দেখিয়ে কাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে। 

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় পদত্যাগের ঘোষণা নেদারল্যান্ডস কোচের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় পদত্যাগের ঘোষণা নেদারল্যান্ডস কোচের
রোনাল্ড কোমান। ছবি: এক্স

খেলোয়াড় হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই তুলনায় তার কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। 

বার্সেলোনায় থাকতে খোদ ক্লাবটির সমর্থকরাই তাকে সরাতে উঠেপড়ে লেগেছিল। এবার জাতীয় দল নেদারল্যান্ডসের ক্ষেত্রেও হয়তো তেমনটিই হতো। তাই বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই সরে দাঁড়ালেন। 

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে পড়ার ২৪ ঘণ্টাও হয়নি। তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। 

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিযেশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।

কোমান বলেন, ‘এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’

৬৩ বছর বয়সী এই কোচ আরো জানান, ব্যক্তিগত কারণও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরো বেশি সময় থাকতে চান তিনি। 

কোমান বলেন, ‘ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

বিদায় বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, ‘বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে খুবই ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।’

এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।’