• ই-পেপার

ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে কৌশলগত পরিবর্তনের কথা জানালেন জাপানের কোচ

এবার বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলা, নিহত ১

ক্রীড়া ডেস্ক
এবার বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলা, নিহত ১
এবার সান ফ্রান্সিসকো বে এরিয়ার ফ্যান জোনে হামলায় ১ জন নিহত। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মাঝে আবারও রক্তাক্তের ঘটনা। এবার ফ্যান জোনে বন্দুক হামলা হয়েছে। বন্দুক হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে ক্যালিফোর্নিয়ার সান জোসের পুলিশ এক পোস্টে লিখেছে, ‘ঘটনাস্থলেই ১ জন মারা গেছেন। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ড ধরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকার আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।’

ঘটনাটি ঘটেছে সান জোসের সান পেদ্রো স্কয়ারে। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় যে কটি জায়গায় ফ্যান জোন করে খেলা দেখানো হয় তার মধ্যে অন্যতম এটি। এখন পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বিশ্বকাপের ৫টি ম্যাচ হয়েছে। সেখানেই রবিবার এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় কোনো ম্যাচ ছিল না। ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিকের বরাতে গ্লোবো ডটকম জানিয়েছে, হামলার পর পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ইংল্যান্ড জাতীয় দলের বেসক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছিলেন। কানসাস সিটির মেসৌরির ঘটনা পর ২১ জুন ম্যাসাচুসেটসের ব্রকটনে গুলির ঘটনা ঘটে। উরুগুয়েকে হারিয়ে কেপ ভার্দের উদযাপনের সময় সেদিন ৫ জন গুলিতে এবং ১ জন ছুরিকাঘাতে আহত হন। এবারের বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের আরেক ম্যাচেও এই ব্রকটনেই আরো ৪ জন গুলিবদ্ধ হন।

সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানকে নিয়ে চাউর হয়েছে যে গুঞ্জন

ক্রীড়া ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানকে নিয়ে চাউর হয়েছে যে গুঞ্জন

আইপিএলের উত্তাপ মাঠ থেকে অনেক আগেই মিলিয়ে গিয়েছে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরেননি সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান। তবে এবার তাঁকে ঘিরে চর্চার কারণ ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবন। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে নাকি নতুন জীবনের পথে হাঁটতে চলেছেন তিনি। আর সেই খবর সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনার ঝড়। এর মধ্যেই অনিরুদ্ধর পরিবারের এক সদস্যের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। আরো জোরালো করেছে কাব্য-অনিরুদ্ধকে ঘিরে বিয়ের গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাব্য মারান বা অনিরুদ্ধ রবিচন্দর কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনিরুদ্ধর কাকা ও বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্র।

 

কাব্যের প্রশংসা করে তিনি বলেন, ‘এত কম বয়সে যে দক্ষতার সঙ্গে তিনি বিশাল ব্যবসা এবং একটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সামলাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।’

একই সঙ্গে তিনি মনে করেন, কাব্য ও অনিরুদ্ধ একসঙ্গে খুব ভালো জুটি হতে পারেন।

মহেন্দ্র বলেন, ‘অনিরুদ্ধ খুবই শান্ত স্বভাবের ছেলে। আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে ওদের বিয়ে হতে পারে। কাব্য সাধারণ কোনো মেয়ে নয়। এত বড় একটি দল সামলানোর ক্ষমতা ওর আছে। বাবার ব্যবসায়িক দক্ষতাও ও উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আমার মনে হয়, দুজনকে একসঙ্গে খুব ভালো মানাবে।’

যদিও এই মন্তব্যের পর জল্পনা আরো বেড়েছে, তবু এখন পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ভারতের সংগীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম অনিরুদ্ধ রবিচন্দর। ২০১১ সালে তাঁর গাওয়া ও সুর করা ‘হোয়াই দিস কোলাভারি ডি’ গানটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সেই একটি গানই তাঁকে রাতারাতি কোটি কোটি মানুষের কাছে পরিচিত করে তোলে। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘জেলার’, ‘জওয়ান’, ‘লিও’, ‘জার্সি’-সহ একাধিক বড় ছবিতে সুর দিয়ে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় ও সফল সংগীত পরিচালকদের একজন হিসেবে ধরা হয় তাঁকে।

অনিরুদ্ধর পরিবারও দীর্ঘ দিন ধরে শিল্প ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত তাঁর কাকা। ঐশ্বর্য রজনীকান্ত, সৌন্দর্য রজনীকান্ত ও হৃষীকেশ তাঁর আত্মীয়। এ ছাড়া তাঁর প্রপিতামহ কে. সুব্রহ্মণ্যম ছিলেন সম্মানিত চলচ্চিত্র নির্মাতা এবং পরিবারের আরো অনেক সদস্য শিল্প-সংস্কৃতির জগতে বিশেষ অবদান রেখে গিয়েছেন।

‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’

ক্রীড়া ডেস্ক
‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’
ব্রাজিলকে এখন আর শক্তিশালী দল মনে করেন না জাপানের স্ট্রাইকার শিওগাই। ছবি : রয়টার্স

মাঠের আগে শুরু হয়েছে কথার লড়াই। ম্যাচের ফল যাই হোক না কেন আগে কথায় প্রতিপক্ষকে কাবু করার কৌশল এটেছে জাপান। তা না হলে সেলেসাওদের নিয়ে এমন খোঁচা মারতে যাবেন কেন কেন্টো শিওগাই।

ব্রাজিল এখন ফুটবলের পরাশক্তি নয় বলে জানিয়েছেন শিওগাই। জাপানের স্ট্রাইকার বলেছেন, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। এখন তাদের খবর কি? তাদের সম্পর্কে তো আজকাল তেমন কিছুই শুনি না...। আমার মনে হয় এখন ফ্রান্স আর আর্জেন্টিনাই শক্তিশালী দল।’

আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল-জাপান। শেষ ৩২-এর লড়াইয়ে মাঠে নামার আগে লড়াইয়ের উত্তাপই যেন বাড়িয়ে দিলেন ২১ বছর বয়সী শিওগাই।

ইতিমধ্যে অবশ্য শিওগাইয়ের কথার জবাব দিয়েছেন মার্কিনিওস। ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘এটা হয়তো তাদের অহংকারের অংশ। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল (আজ) শুধু আমাদের আসল শক্তি দেখানো প্রয়োজন। এসব কথাবার্তা তাদের কাছেই থাক। ম্যাচে আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যেন প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং যেভাবে ম্যাচটা জেতা উচিত সেভাবে জিততে পারি।’

মুখের পর এবার মাঠে জবাব দেওয়ার পালা ব্রাজিলের। দেখা যাক হিউস্টনে কী হয়?

দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

ক্রীড়া ডেস্ক
দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিয়ং-বো। গেল শনিবারের ফলাফলের পর গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জনকারী আটটি দলের একটি হিসেবে কোরিয়ানরা রাউন্ড থার্টি টুতে উঠতে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।

রবিবার (২৮ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় দলের অনুশীলন ক্যাম্পে এই ঘোষণা দেন হং।

সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্রের সাথে ‘গ্রুপ এ’তে ছিল দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করলেও মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করায় সেরা আটটি তৃতীয়-স্থান অধিকারী দলের তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয় দলটি।

অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক বিবৃতিতে হং বলেন, ‘যারা কোরিয়ান ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় জাতীয় দলকে সমর্থন করেছেন, সেই সকল নাগরিকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই’। 

আজ আমি দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাই। এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য কখনোই সহজ সিদ্ধান্ত ছিল না। তবে একবার সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি অন্য কোনো কারণ বিবেচনা করিনি।

আমি বিশ্বাস করতাম যে আমার একমাত্র কাজ হলো আমাকে অর্পিত দায়িত্ব শেষ পর্যন্ত পালন করা বলে যোগ করেন এই কোচ।

২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর হংকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে টানা ১১ বার অংশগ্রহণের সুযোগ পায়।

সন হিউং-মিন, লি কাং-ইন এবং কিম মিন-জায়ের মতো তারকাখচিত দল নিয়ে নকআউট পর্বে যাওয়ার ব্যাপক প্রত্যাশা থাকলেও, শেষ পর্যন্ত মাত্র এক বছরের মাথায় বিদায় নিতে হলো এই অভিজ্ঞ কোচকে। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও দলের ব্যর্থতার পর প্রথম দফায় পদত্যাগ করেছিলেন হং।