• ই-পেপার

সময় স্বল্পতায় প্রস্তুতির ঘাটতির কথা জানালেন সৌদি কোচ

এমবাপ্পে-দেম্বেলেকে নিয়েই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

ক্রীড়া ডেস্ক
এমবাপ্পে-দেম্বেলেকে নিয়েই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ
সেনেগালের বিপক্ষে একাদশে আছেন এমবাপ্পে-দেম্বেলে দুজনই। ছবি : রয়টার্স

কাতার বিশ্বকাপে ভাগ্যে সহায় থাকলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে যাওয়ায় তা আর হয়নি। সেই আক্ষেপ ঘুচাতে এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে দুইবারের বিশ্বকাপজয়ীরা।

সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মাঠে নামছে ফ্রান্স। বিশ্বকাপ অভিযানে আক্রমণভাগে সেরা খেলোয়াড়দের একাদশে রেখেছেন কোচ দিদিয়ের দেশম। ৪-২-৩-১ ফর্মেশনে স্ট্রাইকার হিসেবে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। দুই উইংয়ে আছেন মাইকেল ওলিসে এবং দেজিরে দুয়ে। দুজনের মাঝে আছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে।

বিপরীতে সেনেগাল ৪-৩-৩ ফর্মেশনে খেলবে সেনেগাল। আক্রমণভাগে সাদিও মানের সঙ্গে জুটি বাঁধবেন নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার।

ফ্রান্সের একাদশ-

মাইক মেনিওঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপমেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিয়ে চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, দেজিরে দুয়ে।

সেনেগালের একাদশ-

এদুয়ার্দো মেন্ডি (গোলরক্ষক), কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, ইদ্রিসা গেয়ি, লামিনে কামারা, পেপে গেয়ি  সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইলা সার।

প্রথম ম্যাচের আগে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচের আগে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার
সংগৃহীত ছবি

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক একদিন আগে বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। চোটের কারণে বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার টিনো লিভরামেন্টো।

নিউক্যাসল ডিফেন্ডারের ছিটকে যাওয়ায় বিশ্বকাপ ভাগ্য খুলেছে ট্রেভো চালোবাহর। লিভরামেন্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চেলসি ডিফেন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গত রবিবার অনুশীলনে কাফ মাংসপেশিতে চোট পান লিভরামেন্টো। এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী এ রাইটব্যাকের প্রায় ৬ সপ্তাহ লাগতে পারে। এ কারণে লিভরামেন্টোর বদলি হিসেবে চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড।

বিবৃতিতে এফএ বলেছে, চেলসি ডিফেন্ডারকে এরই মধ্যে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। দলের বাকি সদস্যরা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুধবার টেক্সাসের ডালাসে যাবে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দল তাদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই সুবিধা কাজে লাগিয়েই যে চালোবাহকে দলে নিয়েছে ইংল্যান্ড, সেটাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিভরামেন্টোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে লেফট ও রাইট- দুই পাশেই ফুলব্যাক হিসেবে খেলতে পারেন লিভরামেন্টো।

নিউক্যাসল তারকা ছিটকে যাওয়ায় ধারণা করা হয়েছিল, এতে বিশ্বকাপের দরজা খুলতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিকায়ো তোমোরি, লুইস হল কিংবা হ্যারি ম্যাগুয়ারের মধ্যে কারো। কিন্তু তাঁদের সবাইকে ছাপিয়ে টমাস টুখেল ডাকেন ইংল্যান্ডের জার্সিতে এ পর্যন্ত এক ম্যাচ খেলা চালোবাহকে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশে কারা থাকছেন

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের সম্ভাব্য একাদশে কারা থাকছেন
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপের রানার্স আপ। ২০২৬ বিশ্বকাপেও লেস ব্লুজরা পা রেখেছে টপ ফেবারিট হিসেবে। অনেকে ফ্রান্সের এই দলকে ব্রাজিলের ১৯৯৪-২০০২ বিশ্বকাপ খেলা প্রজন্মের সঙ্গে তুলনা করছেন। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচ দিদিয়ের দেশমের দলে এতো তারকা যে, কাকে রেখে কাকে খেলাবেন অবস্থা।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে মধুর এই সমস্যার সঙ্গে সংকটও আছে ফ্রান্সের দলে। রক্ষণের কথাই যদি ধরা হয়, দুই ফুলব্যাক জুলেন কুন্দে ও থিও হার্নান্দেজ ৪ বছর আগের মতো সেরা কন্ডিশনে নেই। কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন। সেনেগালের বিপক্ষে তার সেরাটা পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে ফ্রান্স শিবিরে।

এসি মিলানে থাকতে থিও হার্নান্দেজ সময়ের সেরা লেফট ব্যাক ছিলেন। কিন্তু সেরা সময় পেরিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন। একের পর এক ইনজুরির কারণে ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে তার প্রো লিগে চলে যাওয়া।

স্পেনের সবচেয়ে বড় চিন্তার জায়গা অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশন নিয়ে। রাশিয়ায় পল পগবার সৃজনশীলতা পেয়েছিল ফ্রান্স। কাতারে প্লে মেকার রোলে খেলেছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। এবার উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিসের একজনকে নাম্বার টেন পজিশনে খেলার দায়িত্ব নিতে হবে। তাদের কেউ ওই পজিশনে অভ্যস্ত নন।

ওলিস অবশ্য বায়ার্ন মিউনিখে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছেন। তবে শেষ মৌসুমটায় তাকে রাইট উইঙ্গার পজিশনে বেশি খেলতে দেখা গেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্স কোচ দেশম পজিশনাল মেক-শিফট নিয়ে কাজ করছেন। ওলিসকে মিডফিল্ডার পজিশনে রেখে উসমান ডেম্বেলেকে লেফট উইঙ্গে রাখতে পারেন তিনি। কিলিয়ান এমবাপ্পে খেলবেন স্ট্রাইকার পজিশনে। রাইট উইঙ্গার হিসেবে ব্রাডলি বারকোলা হতে পারেন তার প্রথম পছন্দ। সেক্ষেত্রে ডিজেরি দুয়ে বেঞ্চ গরম করবেন।

আবার দুয়ে শুরুর একাদশে থাকলে বারবোলা বসবেন বেঞ্চে। উসমান ডেম্বেলেকে খেলতে হবে রাইট উইঙ্গার পজিশনে। যে পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ : মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিন চুয়ামেনি, আদ্রিয়ান রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্যাডলি বারকোলা।

রোনালদোর শিবিরে ঘুরছে কুমিরের দল!

অনলাইন ডেস্ক
রোনালদোর শিবিরে ঘুরছে কুমিরের দল!
সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিপত্তিতে পর্তুগাল। না, কোনো ফুটবলারের চোট নেই। সরঞ্জামেরও কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর শিবিরে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। ভয়ে হোটেল ছাড়তে চাইছেন না পর্তুগালের ফুটবলারেরা।

ফ্লরিডায় পাম বিচ গার্ডেন্সে শিবির করেছে পর্তুগাল। সেখানেই অন্তত ৪ টি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন পর্তুগালের ফুটবলারেরা। ভয়ে হোটেল ছেড়ে মাঠে ফিরতে চাইছেন না ফুটবলারেরা। হোটেলের জিমেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন তাঁরা। সেখানেই ঘাম ঝরাচ্ছেন।

আমেরিকার ফুটবলারেরা এই দৃশ্যের সঙ্গে পরিচিত। মাঝে মাঝেই জলাশয় থেকে পাশের মাঠে কুমির উঠে আসে। কিন্তু অন্য দেশের ফুটবলারদের কাছে এই অভিজ্ঞতা নতুন। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’ আগেই এই বিপত্তির কথা জানিয়েছিল। পর্তুগাল আমেরিকায় পা রাখার আগেই, ফ্লরিডায় তাদের শিবিরের কাছে তিনটি কুমির দেখা গিয়েছে বলে রিপোর্টে জানিয়েছিল তারা।

ফ্লরিডা পাম বিচ গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কের মধ্যে পড়ে। ৮২ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই এলাকা ফ্লরিডা বনাঞ্চলের একটি অংশ। পাশেই রয়েছে একটি জলাশয়। সেখান থেকেই কুমিরেরা উঠে আসছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি আয়োজকদের জানানো হয়েছে। যাতে কোনো রকমের খারাপ ঘটনা না ঘটে সে দিকে নজর দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। আয়োজকেরা আশ্বস্ত করেছেন, অনুশীলন করতে কোনো সমস্যা হবে না রোনাল্ডোদের। তার পরেও ফুটবলারদের ভয় কাটছে না।

১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় কঙ্গোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ২৩ জুন রাত ১১ মিনিটে উজবেকিস্তান ও ২৮ জুন ভোর ৫টায় কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন রোনালদোরা। তার আগে ভয়ে হোটেল থেকে বেরোচ্ছেন না ফুটবলারেরা।