ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন মেসি। ছবি : রয়টার্স
দীর্ঘ প্রতীক্ষার অবসান কাতার বিশ্বকাপে ঘুচিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয়বারের মতো সোনালি ট্রফিটা ছুঁয়েছে তারা। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে রাজত্ব ধরে রাখার পালা। সেই লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে শিষ্যদের নিয়ে তাঁবু গেড়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এখন অপেক্ষা লড়াইয়ে নামার। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন জার্সিতে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা, সেটা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আলবিসেলেস্তাদের।
শুরুর অভিযানে লিওনেল মেসিদের গায়ে থাকবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-নীল ও সাদা রংয়ের জার্সি। শর্টস আর মোজার রং হবে নেভি ব্লু। অন্যদিকে তিন কাঠির নিচের প্রহরীর জার্সি, শটস ও মোজার রং হবে কমলা।
ফিরতি ম্যাচেও আউটফিল্ড খেলোয়াড়রা পরবেন আকাশি-নীল ও সাদা জার্সিই। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ২২ জুনের ম্যাচে বদলে যাবে গোলরক্ষকের জার্সি ও শর্টসের রং। গোলরক্ষক পরবেন হালকা সবুজ রংয়ের জার্সি।
আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডান। ২৮ জুন সেদিন ডালাসে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেসি-হুলিয়ান আলভারেজদের কিটসে থাকবে কালো রংয়ের সঙ্গে নীল ও আকাশির ছোঁয়া। শর্টস ও মোজা হবে সম্পূর্ণ কালো। তবে নম্বর, নাম ও লোগো থাকবে সাদা রংয়ের। গোলরক্ষকের কিটসের রং থাকবে গাঢ় সবুজ।
‘হেক্সা অভিযানে’ যাওয়ার আগে বিমান ধুয়ে পবিত্র করে নিল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
এই বিমানকে চড়ে বিশ্বকাপ খেলতে গেছে ব্রাজিল দল। ছবি : ভিডিও থেকে নেওয়া
‘একটা ছবি, একটাই হৃদয়, অনেকগুলো স্বপ্ন। গর্ব নিয়ে এবার সীমান্ত অতিক্রম করার পালা। চলো একসঙ্গে যাই’—ফিফা বিশ্বকাপ খেলতে নেইমার-ভিনিসিয়ুসরা যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিমানের সামনে তোলা ছবি পোস্ট করে এই ক্যাপশন দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিল রেকর্ড পঞ্চম ও নিজেদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। সেই সুখস্মৃতির প্রায় দুই যুগ হতে চলল। কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ এখনো আসেনি। ব্রাজিলের সেই দীর্ঘ অপেক্ষা এবার ফুরাবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ‘হেক্সা অভিযানে’ সফল হওয়ার লক্ষ্যে তারা সব ধরনের চেষ্টা করছে।
আজ যেমন ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের আগে সেটিকে ধুয়ে পবিত্র করা হয়েছে। বিমান ধোয়ার ভিডিওটি এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে রাখা হয়েছে এবং দুই পাশে রাখা বিশাল জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
এভাবে পানি ছিটানোকে বলা হয় ওয়াটার ক্যানন স্যালুট আর এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ব্যাপ্টিজম বা অপ্সুদীক্ষা। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটিকে কোনো কঠিন পরীক্ষার আগে পবিত্র জীবনের সূচনা মনে করেন। বিমানটিকে পবিত্র করার পর ব্রাজিলের পতাকার আদলে সাজানো হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে রওনা হয় ব্রাজিল দল। প্রায় ১০ ঘণ্টা ভ্রমণ শেষে কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।
আজুল এয়ারলাইনসের যে সুপার ভিআইপি চার্টার্ড বিমানে ব্রাজিল দল হেক্সা অভিযানে গেছে, সেটির দাম ২ হাজার ৪৭৯ কোটি টাকা।
পুরোপুরি শুয়ে থেকে যাওয়া যায়, এমন ৯৬টি আসন আছে বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের বিমানটিতে। দীর্ঘ যাত্রার ফলে দলের কারো যেন ভ্রমণক্লান্তি না আসে, সে কারণে সবচেয়ে অত্যাধুনিক ও বিলাসবহুল বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ।
নিউ জার্সির কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ ক্যাম্প করবে ব্রাজিল।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
কলম্বোয় গতকাল অনুষ্ঠিত ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে।
অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে।
এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের।
এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি।
এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন।
তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ৯ দিন বাকি। আগামী ১১ জুন দামামা বাজবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরের। ৪৮ দলের বিশ্বকাপ এর আগে যে কখনো হয়নি। ২৩তম বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আয়োজকের হিসেবে এবারই প্রথম কোনো বিশ্বকাপ হচ্ছে তিন দেশে। সর্ববৃহৎ বিশ্বকাপের বাঁশি বাজার আগে দলগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। যাদের কাঁধে ভর করে সোনালি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন দলগুলো। চলুন, তাদের স্কোয়াড একনজরে দেখে নেওয়া যাক—
গোলরক্ষক- ইয়াজিদ আবুলাইলাহ, আবদুল্লাহ আল ফাখুরি, আহমাদ আল জুয়াইদি, নূর বানী আত্তিয়া
ডিফেন্ডার- মোহাম্মাদ আবু আলনাদি, ইউসুফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মাদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসসাফ, আনাস বাদাউই, আবদুল্লাহ নাসিব, ইহসান হাদ্দাদ, সালীম ওবাইদ, মোহাম্মাদ তাহা
মিডফিল্ডার-মোহাম্মাদ আল দাউদ, নিযার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, রাজাই আয়েদ, আমের জামুস, ইউসুফ কাশী, ইব্রাহিম সাদেহ
ফরোয়ার্ড- মোহাম্মাদ আবু জুরাইক, মুসা আল তামারি, আলি আজাইজা, ওদেহ ফাখুরি, আলি ওলওয়ান, ইব্রাহিম সাবরা
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ সামনে রেখে সতীর্থদের সঙ্গে অনুশীলনে রোনালদো। ছবি : এক্স থেকে
কাতার
গোলরক্ষক- মাহমুদ আবুনাদা, শেহাব আল লিথি, মেশাল বারশাম, সালাহ জাকারিয়া
ডিফেন্ডার- রায়ান আল আলি, আল হাশেমি আল হুসেইন, আয়ুব আল আলাওয়ি, বাসাম আল রাওয়ি, হোমাম আল আমিন, সুলতান আল ব্রাক, বুয়ালেম খুকি, নিয়াল মেসন, লুকাস মেন্ডেস, পেদ্রো মিগুয়েল, তারেক সালমান
মিডফিল্ডার- করিম বৌদিয়াফ, আহমেদ ফাতহি, জাসেম গাবের, আবদুলআজিজ হাতেম, ইসা লাই, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদ
ফরোয়ার্ড- ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমেদ আলাএদ্দিন, হাসান আল হায়দোস, আলমোয়েজ আলি, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, মুবারক শানান, সেবাস্তিয়ান সোরিয়া
সৌদি আরব
গোলরক্ষক- আহমেদ আল কাসার, মোহাম্মেদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি, আবদুলকুদুস আতিয়া
ডিফেন্ডার- সাউদ আবদুলহামিদ, মোহাম্মেদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আবদুল্লাহ আল আমরি, নাওয়াফ বউশাল, জাকারিয়া হাওয়াসাভি, হাসান কাদেশ, আলি লাজামি, আলি মাজারাশি, হাসান তাম্বাকতি, জেহাদ থিকরি
মিডফিল্ডার- নাসের আল দাওসারি, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসআব আল জুয়াইর, আবদুল্লাহ আল খাবাইরি, সালেহ আবু আল শামাত, মোহাম্মেদ কান্নো, সুলতান মানদাশ, আয়মান ইয়াহিয়া
ফরোয়ার্ড- ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারি, আবদুল্লাহ আল হামদান, আবদুল্লাহ আল সালেম, সালেহ আল শেহরি