• ই-পেপার

দেখে নিন ৪৮ দলের বিশ্বকাপ স্কোয়াড

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন যেসব বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন যেসব বাংলাদেশি

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। 

কলম্বোয় গতকাল অনুষ্ঠিত ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে। 

অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। 

এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের। 

এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন। 

তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।

কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ

অনলাইন ডেস্ক
কলকাতা থেকে সরানো হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য, জানা গেল কারণ
সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সোনালি রঙের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১ জুন) ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন।

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে বিশাল ওই ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখা যায়। অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন স্বয়ং মেসি।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে মেসির ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন
এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

 

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ের পৃষ্ঠপোষকতায় মেসির ভাস্কর্যটি নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক ভাস্কর্যটিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্যটি।

সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা

ক্রীড়া ডেস্ক
সদস্য পদ স্থগিত হলেও আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে কানাডা
ছবি : সংগৃহীত

প্রশাসনিক জটিলতার কারণে গত মাসে কানাডা ক্রিকেট বোর্ডের অর্থায়ন স্থগিত করেছিল আইসিসি। ৬ মাসের জন্য অর্থায়ন স্থগিত করা হয়। এবার আরো বড় নিষেধাজ্ঞা দিল বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল কানাডার সদস্য পদ স্থগিত করেছে। 

প্রশাসনিক ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ গতকাল আহমেদাবাদে হওয়া আইসিসির বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত এপ্রিলে কানাডার অনুসন্ধানী ডকুমেনটারি অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেটের’ প্রতিবেদনে জানানো হয়েছিল, আইসিসির নীতিমালা ভঙ্গ, আর্থিক তদারকিতে গুরুতর অনিয়ম ঘটেছে কানাডার ক্রিকেটে। পরে তদন্ত করে আইসিসি স্থগিতাদেশ দিয়েছিল।

সদস্য পদ স্থগিত করা হলেও আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে কানাডা। সঙ্গে শর্ত অনুযায়ী অর্থায়নও করা হবে তাদের। আইসিসির মতে, প্রশাসনিক ঘাটতি দূর করার মধ্যে দিয়ে কানাডাকে সদস্য পদ পুনর্বহালের কিছু শর্ত দেওয়া হবে। শর্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নরমালাইজেশন কমিটি।

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নিজের নাতি-নাতনিদের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। 

ভিডিওতে ছোট্ট নাতি-নাতনিরা ভালোবাসা আর শুভকামনায় ভরা বার্তা পাঠায় তাদের প্রিয় ‘আবুয়েলো’ (দাদু)-কে।

একটি বার্তায় তারা বলে, ‘আবুয়েলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে।’

 

আরেকটি অংশে তারা ব্রাজিলের সম্ভাব্য শিরোপা জয়ের পথও কল্পনা করে বলে, ‘আশা করি আমরা ফ্রান্সকে হারাব, তারপর স্পেনকেও হারাব। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

ভিডিওর শেষ দিকে তারা আরো বলে, ‘বিশ্বকাপে অনেক শুভকামনা, আবুয়েলো। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

নাতি-নাতনিদের এই আন্তরিক বার্তা স্পষ্টভাবেই ছুঁয়ে যায় আনচেলত্তির হৃদয়। বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জের আগে পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সমর্থন তাকে আরো অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তি এবার ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। 

ভিডিও শেষে চোখ মুছতে দেখা যায় ব্রাজিলিয়ান কোচকে। পরে ইতালিয়ান এই কোচ জানান, পরিবারের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি।