• ই-পেপার

মদ্যপান নাকি মেডিক্যাল রুম নিয়ে জটিলতা—বাংলাদেশের টিম হোটেল হঠাৎ উত্তপ্ত কেন

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস
লিটন দাস। ছবি: ইন্সটাগ্রাম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসাবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসাবে খেলবেন জাফনা কিংসের হয়ে। 

গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’ 

লিটনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি গল গ্যালান্টস। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে নেওয়া হয়েছে। 

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৪ রান করেন তিনি। 

এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামীকাল (১ জুন)। ড্রাফটে আরো ৩০ বাংলাদেশি ক্রিকেটার আছেন। 

টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন লিটন। 

২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা
ছবি : অস্ট্রিয়ান কনস্যুলেট জেনারেল

ফিফা বিশ্বকাপ শুরুর আর বাকি ১০ দিন। দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। রিয়ালের ডেভিড আলাবাকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলে আরো আছেন রেড স্টার বেলগ্রেডের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এবং দেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচকে। আক্রমণভাগে কোচের মূল ভরসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

দলে অধিনায়ক ডেভিড আলাবা, সাবিতজার এবং আর্নাউটোভিচের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

 

ইংল্যান্ড ও জার্মানি ছেড়ে অস্ট্রিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দুই মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা এবং পল ওয়ানারকে সরাসরি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রাংনিক।

চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার গেরনট ট্রাউনার এবং ম্যাক্সিমিলিয়ান ওবারকে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছে।

আরো পড়ুন
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

 

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া খেলবে 'গ্রুপ জে'তে প্রতিপক্ষ দলগুলো হলো আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

অস্ট্রিয়ার স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ (ব্রন্ডবি), আলেকজান্ডার শ্লেগার (আরবি সালজবার্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।

ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক - রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম), ডেভিড অ্যাফেনগ্রুবার (এলচে), মার্কো ফ্রিডল (ওয়েডার ব্রেমেন), ফিলিপ লিয়েনহার্ট (ফ্রাইবার্গ), ফিলিপ মেনি (মেইঞ্জ), স্টেফান পোশ (মেইঞ্জ), আলেকজান্ডার প্রাস (হফেনহেইম), মাইকেল স্বোবোদা (ভেনেসিয়া)।

মিডফিল্ডার : মার্সেল সাবিতজার (বরুসিয়া ডর্টমুন্ড), ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকুউয়েমেকা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিচ (ব্রাগা), কনরাড লাইমার (বায়ার্ন মিউনিখ), জাভার শ্লেগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (ওয়েডার ব্রেমেন), আলেসান্দ্রো শপফ (ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (উলফসবার্গ)।

ফরওয়ার্ড : মার্কো আর্নাউটোভিচ (রেড স্টার বেলগ্রেড), মাইকেল গ্রেগরিচ (অগসবার্গ), সাসা কালাজদিচ (লাস্ক)।

বাংলাদেশের রেকর্ড গড়ার মাঠে কৃষকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের রেকর্ড গড়ার মাঠে কৃষকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ
কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে বিনামূল্যে খেলা দেখতে পারবেন কৃষকরা। ছবি: এআই দিয়ে বানানো

মাঠে দর্শক টানতে আয়োজকেরা মাঝে মাঝে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দেন। কখনো কখনো শুধু শিক্ষার্থীরা এই সুযোগ পান। 

এই তো কদিন আগেই বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অথবা পরিচয়পত্র দেখিয়ে স্টেডিয়ামে ঢোকার সুযোগ দিয়েছিল বিসিবি। 

এবার ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটও এমন উদ্যোগ নিতে যাচ্ছে। তবে সেটা স্থানীয় কৃষকদের জন্য। 

আগামী জুনে সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব এলাকার কৃষকদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ক্রিকেটে কৃষক দিবস। অনুষ্ঠানটি হবে সমারসেটের মাঠ কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে। 

এ মাঠেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৫১ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। সাকিব আল হাসান ১২৪ ও লিটন দাস ৯৪ রানে অপরাজিত ছিলেন। 

BD-WI
২০১৯ বিশ্বকাপে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে রেকর্ড লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের কৃষিভিত্তিক সংবাদমাধ্যম সাউথ ওয়েস্ট ফার্মারের প্রতিবেদনে বলা হয়েছে, টন্টন শহরের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে কৃষক সম্প্রদায়ের জন্য বিনামূল্যের এই আয়োজন হবে আগামী ১৯ জুন, শুক্রবার। সেদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক সমারসেট। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়।

আয়োজকদের আশা, স্থানীয় কৃষকরা সেদিন কিছুটা সময় বের করে ক্রিকেট উপভোগ করতে আসবেন এবং ব্যস্ততার মাঝেও একটু বিশ্রামের সুযোগ পাবেন। 

প্রত্যেক কৃষক পরিবারকে দুটি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। সমারসেট ক্লাবের দেওয়া নির্দিষ্ট বুকিং লিংকের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৫০০। যেহেতু টিকিট সংখ্যা সীমিত, তাই আগেভাগে বুকিং দিতে উৎসাহিত করা হয়েছে। 

দ্য ফার্মিং কমিউনিটি নেটওয়ার্কম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের সহযোগিতায় সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব বিশেষ এই আয়োজন করছে। অনুষ্ঠানে দুই সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের জন্য মানসিক, ব্যবহারিক ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ দেবেন। 

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা
ছবি : ফুটবল নিউজ ক্লাব

বিশ্বকাপ ক্যাম্পের জন্য একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ১৮ খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের কোচ লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের মূল বেস ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে। এখানে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে দলটি।

ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছে, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে একসঙ্গে ১৮ আর্জেন্টাইন খেলোয়াড় একত্রে দেশ ছেড়েছেন। 

তারা হলেন গোলরক্ষক : জেরোনিমো রুলি। ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভালেনতিন বার্কো।

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। ফরোয়ার্ড : নিকোলাস গনজালেজ, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

বেশ কিছু তারকা খেলোয়াড় এই চার্টার্ড ফ্লাইটে অংশ নেননি। তারা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি কানসাস সিটির ক্যাম্পে যোগ দেবেন। তারা হলেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান মুসো এবং ফাকুন্দো মেদিনা।

১ জুন থেকে স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনার মূল অনুশীলন শুরু হবে।

বিশ্বকাপের আগে দল দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে  ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ানরা।