• ই-পেপার

বাংলাদেশের রেকর্ড গড়ার মাঠে কৃষকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা
ছবি : ফুটবল নিউজ ক্লাব

বিশ্বকাপ ক্যাম্পের জন্য একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ১৮ খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের কোচ লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের মূল বেস ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে। এখানে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে দলটি।

ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছে, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে একসঙ্গে ১৮ আর্জেন্টাইন খেলোয়াড় একত্রে দেশ ছেড়েছেন। 

তারা হলেন গোলরক্ষক : জেরোনিমো রুলি। ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভালেনতিন বার্কো।

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। ফরোয়ার্ড : নিকোলাস গনজালেজ, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

বেশ কিছু তারকা খেলোয়াড় এই চার্টার্ড ফ্লাইটে অংশ নেননি। তারা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি কানসাস সিটির ক্যাম্পে যোগ দেবেন। তারা হলেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান মুসো এবং ফাকুন্দো মেদিনা।

১ জুন থেকে স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনার মূল অনুশীলন শুরু হবে।

বিশ্বকাপের আগে দল দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে  ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ানরা।

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ক্রীড়া ডেস্ক
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত
ছবি : রয়টার্স

ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল।  রবিবার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির। কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস।

 এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।

২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড

ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ইতিহাসের ‘সবচেয়ে বড়’ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যেখানে ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ। নতুন এই ফরম্যাট শুধু বিশ্বকাপের পরিধিই বাড়াচ্ছে না, বরং বহু বছরের পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি করছে।

ফুটবল বিশ্বের চোখ এখন এমন পাঁচটি ঐতিহাসিক রেকর্ডের দিকে, যেগুলো বিশ্বকাপ ২০২৬-এ নতুন করে লেখা হতে পারে।

১. গোলবন্যার বিশ্বকাপ?

একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড বর্তমানে ২০২২ কাতার বিশ্বকাপের দখলে। সেই আসরে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল।

কিন্তু এবার ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের চেয়ে ৪০টি বেশি ম্যাচ। এমনকি যদি প্রতি ম্যাচে গোলের গড় ২০১০ বিশ্বকাপের মতো কমও থাকে, তবুও ১৭২ গোলের রেকর্ড অতিক্রম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অনেকের ধারণা, এবার মোট গোলের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

২. প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ!

পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন— আন্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফায়েল মার্কেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামতে পারলেই লিয়নেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন। ম্যাচে এক সেকেন্ডের জন্যও মাঠে নামলেই এই কীর্তি তাদের নামে লেখা হবে।

৩. ক্লোসার গোলের সিংহাসন কি টিকবে?

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে তিনি করেছেন ১৬ গোল। বর্তমানে মেসির গোলসংখ্যা ১৩ এবং এমবাপ্পের ১২। অর্থাৎ মেসির প্রয়োজন ৪ গোল এবং এমবাপ্পের প্রয়োজন ৫ গোল। বিশেষ করে এমবাপ্পের বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় এই রেকর্ড এবার বড় হুমকির মুখে। 

৪. সবচেয়ে বেশি একক ম্যাচ জয়ের রেকর্ড

শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার দখলে। জার্মান কিংবদন্তি ১৭টি ম্যাচ জিতেছেন।

অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ জেতে, তাহলে মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যেতে পারেন।

৫. কোচদের রেকর্ড বইয়ে নতুন রাজা?

পশ্চিম জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শন বিশ্বকাপে কোচ হিসেবে সর্বাধিক ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছেন প্রায় অর্ধশতাব্দী ধরে। তবে এবার সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার বর্তমান জয়সংখ্যা ১৪।

ফ্রান্স যদি বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে, তাহলে তিনি রেকর্ডে সমতা আনবেন। আর তিনটি জয় পেলেই ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।
 

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা
সংগৃহীত ছবি

ডান পায়ের পেশির সমস‍্যায় মাঠের বাইরে ছিটকে গেলেন লেয়ান্দ্রো পারাদেস। এতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম‍্যাচে খেলতে পারবেন না বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী, বিশ্বকাপে প্রথম ম‍্যাচেও অনিশ্চিত পারাদেসের খেলা।

ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে হেরে কোপা লিবের্তাদোরেস থেকে বিদায় নেয় বোকা। ওই ম‍্যাচেই দলটির অধিনায়ককে নিয়ে জাগে শঙ্কা। ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেস জানান, কিছু দিন ধরে অস্বস্তিবোধ করছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার নিশ্চিত হয়, পেশির চোটে ভুগছেন তিনি।

পারাদেস বলেন, ‘সপ্তাহজুড়েই হ‍্যামস্ট্রিংয়ে সমস‍্যায় ভুগছিলাম আমি। কিন্তু এই ম‍্যাচ মিস করার সুযোগ ছিল না, আমি বসে থাকতে চাইনি। কোচ আমাকে বলেছিলেন নিজের যত্ন নিতে, নিজের প্রতি সৎ থাকতে। এটা এমন ম‍্যাচ নয়, যেটাতে আমি বাইরে থাকতে পারতাম।’

চিকিৎসকদের ধারণা, সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে পারদেসের। এতে নিশ্চিতভাবেই হন্ডুরাস (৬ জুন) ও আইসল‍্যান্ডের (৯ জুন) বিপক্ষে প্রীতি ম‍্যাচে খেলা হবে না বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরুর ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।