দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পল নামের অক্টোপাসের কথা সবার মনে আছে। জার্মানি তার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিলো। সারাবিশ্ব অক্টোপাসটিকে জ্যোতিষী আখ্যা দিয়েছিল।
কিন্তু জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট ছাড়িয়ে গেছেন পলকে। যিনি ২০১৪ সাল থেকে বিশ্বকাপ জয়ে ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে শতভাগ সফলতার রেকর্ড বজায় রেখেছেন।
ক্লেমেন্টে ভবিষ্যদ্বাণী করেছেন এবার বিশ্বকাপ জিতবেন নেদারল্যান্ড। এতে তার ভবিষ্যদ্বাণী ঠিখ এটি হবে চতুর্থ বিশ্বকাপ জয়ী দল।
প্রথমবারের মত ৪৮-দলের অংশগ্রহণে হতে যাওয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে জাপান অপ্রত্যাশিত জয় পাবে। সেই সাথে দক্ষিণ কোরিয়ার কাছে স্কটল্যান্ড বিদায় নিবে। এমন সব ভবিষ্যদ্বাণী রয়েছে।
এদিকে ভবিষ্যদ্বাণী ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার কথা রয়েছে। পর্তুগাল জন্য অপেক্ষা করছে খারাপ সময়।
এই ভবিষ্যদ্বাণী নিজেকে একজন ‘নিরাশাবাদী’ দাবি করেন। ১০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁর কাছে এই গবেষণার উদ্দেশ্য কখনোই কাউকে হৃদয়ভঙ্গ থেকে রক্ষা করা বা বাজি ধরে বড় অঙ্কের অর্থও জেতার জন্য নয়। বরং, তিনি ভবিষ্যদ্বাণী করার চেষ্টার অযৌক্তিকতা তুলে ধরতে চেয়েছিলেন।
ক্লেমেন্ট বলেন, ‘এর শুরুটা হয়েছিল বিশ্বকে সেইসব অর্থনীতিবিদদের দেখানো যারা এমন সব বিষয়ের পূর্বাভাস দেওয়ার কথা ভাবেন, যে সম্পর্কে আসলে তাদের কোনো ধারণাই নেই।’
আর এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, যদি আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকে। তাহলে লোকেরা আপনাকে প্রায়শই একজন ‘গুরু’ বলে মনে করবে বলে যোগ করেন এই জার্মান নাগরিক।
ক্লেমেন্ট প্রথম ভবিষ্যদ্বাণীতে ২০১৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। সেই সাথে তিনি ২০১৮ সালে ফ্রান্সের ক্ষেত্রে এবং ২০২২ সালে আর্জেন্টিনার ক্ষেত্রেও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।
যেহেতু আমি পরপর তিনবার সঠিক হয়েছি, তাই লোকেরা এখন মনে করে যে এই মডেলটি অপরাজেয় এবং পরেরবারও আমাকে অবশ্যই সঠিক হতে হবে বলেন এই অর্থনীতিবিদ।




