• ই-পেপার

বিশ্বকাপে নেইমারকে নেওয়ার কারণ ও একাদশে রাখা নিয়ে যা জানালেন ব্রাজিল কোচ

তারকাখচিত দল ঘোষণা করল আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া

ক্রীড়া ডেস্ক
তারকাখচিত দল ঘোষণা করল আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া
সংগৃহীত ছবি

২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, আর সেই লক্ষ্য সামনে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক। অভিজ্ঞতা ও ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের প্রাধান্য দেওয়া এই দলে জায়গা পেয়েছেন ডেভিড আলাবা, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজারদের মতো পরিচিত মুখ।

দলের রক্ষণভাগে আছেন টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা কেভিন ডানসো। ইনজুরিতে ভরা মৌসুম কাটালেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার ডেভিড আলাবা। চলতি মৌসুমে তিনি মাত্র ১৫টি ম্যাচ খেলেছেন।

মিডফিল্ডে আছেন বায়ার্ন মিউনিখের তারকা কনরাড লাইমার, যিনি সদ্য বুন্দেসলিগা শিরোপা জিতেছেন। তার সঙ্গে রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের মার্সেল সাবিৎজার ও কার্নি চুকউয়েমেকা। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা চুকউয়েমেকা এবারই প্রথম অস্ট্রিয়ার সিনিয়র দলে জায়গা পেলেন।

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাংনিকের আক্রমণভাগ নিয়ে। পুরো দলে মাত্র তিনজন স্বীকৃত ফরোয়ার্ড রেখেছেন তিনি। তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মার্কো আরনাউতোভিচ, যিনি ইউরোপের বিভিন্ন ক্লাবে দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন। এছাড়া আছেন মাইকেল গ্রেগোরিশ ও সাসা কালাইজদিচ।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রিয়া। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা সরাসরি জায়গা নিশ্চিত করে। বিশেষ করে সান মারিনোর বিপক্ষে ১০-০ গোলের জয় ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জয়।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন রালফ রাংনিক। তার অধীনেই ২০২৪ ইউরোতে গ্রুপসেরা হয়েছিল অস্ট্রিয়া, যেখানে তারা ফ্রান্স ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলেছিল। যদিও শেষ ষোলোতে তুরস্কের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

অস্ট্রিয়া বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লাগার ও ফ্লোরিয়ান উইগেল 

ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েন, স্টিফান পোশ, আলেকজান্ডার প্রাস ও মাইকেল সোবোদা 

মিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভার শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সাইওয়াল্ড, পল ওয়ানার ও প্যাট্রিক উইমার 

ফরোয়ার্ড: মার্কো আরনাউতোভিচ, মাইকেল গ্রেগরিচ ও সাসা কালাইজিচ 

দুই ভাইকে নিয়ে বিশ্বকাপের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
দুই ভাইকে নিয়ে বিশ্বকাপের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের দল ঘোষণা
ছবি : রয়টার্স

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। মঙ্গলবার (১৯ মে) ঘোষণা করা বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। 

মাত্র দুই লাখের কম জনসংখ্যার দেশ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিয়েন্দ্রো বাকুনা দলটিকে নেতৃত্ব দেবেন। তিনি এখন তুরস্কের দ্বিতীয় স্তরের দল ইগদির এফকেতে খেলছেন। তার ছোট ভাই জুনিও বাকুনাও বিশ্বকাপ দলে আছেন। ২৮ বছর বয়সী জুনিও খেলেন ডাচ ক্লাব ভলেনডাকেমে। 

এ ছাড়া বিশ্বকাপ দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও। ২৬ বছর বয়সী চং নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত আগস্টে তিনি কুরাসাওয়ের নাগরিকত্ব নেন। বর্তমানে ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। 

‘ই’ গ্রুপে থাকা কুরাসাও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন জার্মানির বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।

কুরাসাওয়ের পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম।

ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।

মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা। 

ব্রাজিল দল থেকে বাদ পড়াদের তালিকায় বড় চমক

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল দল থেকে বাদ পড়াদের তালিকায় বড় চমক
সংগৃহীত ছবি

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিনটি যেমন অনেক ফুটবলারের জন্য স্বপ্নপূরণের মুহূর্ত, তেমনি কারো জন্য তা হতাশারও নাম। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এসিএল চোটে পড়ে বিশ্বকাপসহ প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে। পরে একই দুর্ভাগ্যে পড়েন এডার মিলিতাও ও তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। তবে ইনজুরির বাইরেও এবার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে বাদ পড়াদের তালিকায় এসেছে কয়েকটি বড় চমক। 

রিও ডি জেনিরোতে সোমবার দিবাগত রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে সবচেয়ে আলোচিত বাদ পড়াদের একজন জোয়াও পেদ্রো। চেলসির এই ফরোয়ার্ডকে আনচেলত্তি এর আগে পাঁচবারের মধ্যে তিনটি আন্তর্জাতিক উইন্ডোর দলে রেখেছিলেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে তিনি প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। তবু শেষ পর্যন্ত জায়গা হয়নি বিশ্বকাপের বিমানে।

গত মার্চের ফিফা উইন্ডোতে থাকা কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে আছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ডিফেন্ডার কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। জায়গা হয়নি রিচার্লিসন এবং আন্দ্রে পেরেইরারও। মার্চে অবশ্য ইনজুরির কারণে নিয়মিত কয়েকজন ফুটবলার না থাকায় বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন হুগো সুজা ও কাইকি। 

আনচেলত্তির শুরু দিককার পরিকল্পনায় আন্দ্রে সান্তোস ছিলেন গুরুত্বপূর্ণ নাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি। একইভাবে বাদ পড়েছেন জোয়াও পেদ্রোও। কোচের আস্থার তালিকায় তুলনামূলক এগিয়ে ছিলেন অন্যরা। বিশেষ করে দলে ফিরেছেন নেইমার জুনিয়র। তার সঙ্গে আক্রমণভাগে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া।

তবে চমকও রেখেছেন ব্রাজিল কোচ। বোর্নমাউথে খেলা রায়ান এবং ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইগর থিয়াগো জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে। আনচেলত্তির অধীনে তারা খেলেছেন মাত্র একটি করে ম্যাচ। এছাড়া আগের ম্যাচগুলোয় ভালো পারফরম্যান্স করা লুইজ হেনরিক ও ম্যাথিউস কুনহাও বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন।

বাদ পড়াদের নিয়ে আক্ষেপও ঝরেছে আনচেলত্তির কণ্ঠে। ব্রাজিল কোচ বলেন, এই দেশের ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতা এতটাই কঠিন যে ২৬ জন বেছে নেওয়া সহজ ছিল না। দীর্ঘ সময় দলের সঙ্গে থাকা অনেকেই এবার সুযোগ না পাওয়ায় হতাশ, সেটিও তিনি বুঝতে পারছেন বলে জানিয়েছেন। 

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগ পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে। তবে বিকল্প হিসেবে নেওয়া খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে। গোলরক্ষকদের ক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর পরও বিশেষ শারীরিক সমস্যার প্রমাণ দিলে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

মডরিচকে নিয়েই দল ঘোষণা ক্রোয়েশিয়ার

অনলাইন ডেস্ক
মডরিচকে নিয়েই দল ঘোষণা ক্রোয়েশিয়ার

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মডরিচ। ৪০ বছর বয়সী এসি মিলানের এই প্লেমেকার অবশ্য পুরোপুরি সুস্থ নয়। এপ্রিলের শেষের দিকে জুভেন্টাসের বিপক্ষে খেলার সময় আঘাত পান মাথায়। সে জন্য তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। তবে কোচ জলাতকো দালিচ ২৬ সদস্যের দলে রেখেছেন ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ীকে।

দলটির কোচ দালিচ বলেন, ‘সে (মডরিচ) মুখে একটি মাস্ক পরে অনুশীলন করছে এবং ভালো করছে। সম্ভবত বিশ্বকাপের আগের বিরতিতে সে পুরোপুরি ঠিক হবে। আমরা তার অবস্থা দেখব, তবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে ভালো ফর্মে থাকবে।’

আরো পড়ুন

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

 

সাবেক রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম তারকা মডরিচ ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনাল এবং ২০২২ সালে সেমি-ফাইনালে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটি হবে তার পঞ্চম বিশ্বকাপ।

গত জানুয়ারি মাসে পা ভেঙে যাওয়া সত্ত্বেও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোকো গাভার্দিওলকেও ক্রোয়েশিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দালিচ জানান, ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে প্রস্তুতি ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হবে যেন তিনি আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নিজের ফর্ম ফিরে পান।

আরো পড়ুন

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

 

ক্রোয়েশিয়া কোচ বলেন, আমরা আশা করি সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্রে সে আমাদের জন্য বড় একটি শক্তি হবে।

গাভার্দিওলের সিটি সতীর্থ মাতেও কোভাচিচ ছাড়াও ইংল্যান্ডে খেলা আরো দুজন ফুটবলার চূড়ান্ত স্কোয়াডে আছেন। যাদের একজন হাল সিটির গোলকিপার ইভোর পান্দুর। এ ছাড়া এভারটন ও ওয়েস্ট হ্যামের সাবেক মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ এবং স্পার্সের সাবেক উইঙ্গার ইভান পেরিসিচ উভয়েই দলে জায়গা পেয়েছেন। পেরেসিচ বর্তমানে পিএসভি আইন্দহোভেনে খেলছেন।

আগামী ১৭ জুন টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। এরপর তারা পানামা ও ঘানার মুখোমুখি হবে।

দালিচ বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো গ্রুপ পর্ব পার হওয়া। আমি বরাবরের মতোই আশাবাদী, আমাদের একটি ভালো দল আছে। দলে মানসম্পন্ন খেলোয়াড়, তারুণ্য এবং অভিজ্ঞতা- সবই আছে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা নিশ্চিতভাবেই আরো কঠোর এবং রক্ষণাত্মক ফুটবল খেলব, যেখানে মিডফিল্ডারে সংখ্যা বেশি থাকবে। ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হতে চায়। তবে ঘানা এবং পানামার বিপক্ষে ম্যাচগুলো ভিন্ন হবে, অনেক বেশি আক্রমণাত্মক হবে। কিন্তু কোনো ম্যাচই সহজ হবে না।

আরো পড়ুন

অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা

অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা

 

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ডমিনিক লিভাকোভিচ (ডায়নামো জাগরেব), ডমিনিক কোতারস্কি (কোপেনহেগেন), ইভোর পান্দুর (হাল সিটি)।

ডিফেন্ডার: জোকো গাভার্দিওল (ম্যানচেস্টার সিটি), দুয়ে চালেতা-কার (রিয়াল সোসিয়েদাদ), ইয়োসিপ শুতালো (আয়াক্স আমস্টারডাম), ইয়োসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), মারিন পনগ্রাচিচ (ফিওরেন্টিনা), মার্টিন এরলিচ (মিতজিল্যান্ড), লুকা ভুশকোভিচ (হামবুর্গ)।

মিডফিল্ডার: লুকা মডরিচ (এসি মিলান), মাতেও কোভাচিচ (ম্যানচেস্টার সিটি), মারিও পাশালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), লুকা সুচিচ (রিয়াল সোসিয়েদাদ), মার্টিন বাতুরিনা (কোমো), ক্রিস্তিয়ান ইয়াকিচ (অগসবুর্গ), পেতার সুচিচ (ইন্তার মিলান), নিকোলা মোরো (বোলোনিয়া), টনি ফ্রুক (রিয়েকা)।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (পিএসভি আইন্দহোভেন), আন্দ্রে ক্রামারিচ (হোফেনহেইম), আনতে বুদিমির (ওসাসুনা), মার্কো পাশালিচ (অরল্যান্ডো সিটি), পেতার মুসা (ডালাস), ইগর মাতানোভিচ (ফ্রেইবুর্গ)।