• ই-পেপার

সিলেট টেস্ট

দিনের শেষ ওভারে আউট মুমিনুল, তবু বড় লিডের পথে বাংলাদেশ

ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর শেষ ম্যাচে জয় উপহার ম্যানইউর

ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর শেষ ম্যাচে জয় উপহার ম্যানইউর
সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের শেষ ঘরের মাঠের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। 

ম্যাচের শুরুতে লুক শর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে লিড বেশিক্ষণ দরে রাখতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ফরেস্ট তারকা মোরাতোর হেডে করা গোলে তারা সমতায় ফেরান। খবর মিরর

এর পরই আসে ম্যাথিউস কুনহার বিতর্কিত গোল। কারণ গোলটি হওয়ার আগে বল ব্রায়ান এমবেউমোর হাতে লাগলেও কুনহা গোল করেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি দেওয়া হয়। 

৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাসে দারুণ গোলে ব্যবধান বাড়ান ব্রায়ান এমবেউমো। এরপর নটিংহাম মরগান গিবস ও হোয়াইটের অনবদ্য ফিনিশিং ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এটাই ছিল ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোরও শেষ ম্যাচ। শেষ ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে জয় উপহার দিয়ে দিল ক্লাবটি। এ সময় কাসেমিরোকে সম্মান জানিয়ে স্ট্রেটফোর্ড এন্ডে একটি বিশাল ব্যানার বা টিফো ওড়ানো হয়। ম্যাচ শেষে ভক্তরা তাকে দারুণ বিদায় সংবর্ধনাও দিয়েছে।

জাতীয় অ্যাথলেটিকস

দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন

ক্রীড়া প্রতিবেদক
দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন
ইমরানুর রহমান (বাঁয়ে) ও শিরিন আক্তার। ছবি : সংগৃহীত

৪৯তম জাতীয় অ্যাথলেটিকস ট্র্যাকে গড়িয়েছে আজ (১৭ মে)। জাতীয় স্টেডিয়ামে আসরের প্রথম দিনে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান, দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর। এদিকে মেয়েদের ১০০ স্প্রিন্টার স্প্রিন্টে সবার আগে দৌড় শেষ করে হারানো মুকুট ফিরে পেয়েছেন শিরিন। 

নৌবাহিনীর ইমরানুর ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল।

গত বছরের আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া আক্তারের কাছে হেরে মুকুট হারিয়েছিলেন শিরিন আক্তার। সেবার সুমাইয়ার ১২.১৯ সেকেন্ডের বিপরীতে শিরিনের টাইমিং ছিল ১২.২১ সেকেন্ড। 

তবে এবার জাতীয় অ্যাথলেটিকসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন শিরিন। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া এবার টাইমিংয়ে পিছিয়ে পড়ে চতুর্থ হয়েছেন।

এটি শিরিন আক্তারের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব। এই জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতি স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আজ জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে শিরিনের এই রেকর্ড ছোঁয়া নিজের চোখে দেখেছেন বিউটি।

ছেলে ও মেয়ে বিভাগ মিলিয়ে এবারের জাতীয় অ্যাথলেটিকসে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৪৫টি সংস্থার ৪১০ জন অ্যাথলেট এতে অংশ নেবেন, যাদের মধ্যে ৩১২ জন পুরুষ ও ৯৮ জন নারী। 

জাতীয় স্টেডিয়ামে মাঠের সংস্কারকাজ চলছে। তাই থ্রো ইভেন্টগুলো হবে আর্মি স্টেডিয়ামে। ম্যারাথন ইভেন্ট হবে পূর্বাচলের ৩০০ ফিটে।

ইতিহাস গড়লেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক
ইতিহাস গড়লেন বিরাট কোহলি
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক অসাধারণ কীর্তি গড়লেন ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার বিরাট কোহলি। আইপিএল এক ফ্র্যাঞ্চাইজিতে ওপেনার হিসেবে খেলে সাড়ে ৫ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

ধর্মশালায় আইপিএলের ৬১ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ম্যাচে এই মাইলফলকে পৌঁছান বেঙ্গালুরের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।

ম্যাচের শুরুর আগে এই কীর্তি অর্জনের জন্য ৭ রান প্রয়োজন ছিল। ম্যাচের ২য় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে তিনি এই মাইলফলকে পৌঁছান। শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার- ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান করেছেন, কিন্তু উভয়ই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেছেন।

অধিনায়ক হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাঞ্জাব গেল ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছে হরপ্রীত ব্রার এবং লকি ফার্গুসন।

রজত পাতিদারের অনুপস্থিতিতে এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছে জিতেশ শর্মা। দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। দলের নিয়মিত অধিনায়ক ও জ্যাকব ডাফির পরিবর্তে সুয়াশ শর্মা এবং রোমারিও শেফার্ড একাদশে সুযোগ পেয়েছে।

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

ক্রীড়া ডেস্ক
চেলসির নতুন কোচ জাবি আলোনসো
ছবি : রয়টার্স

নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল চেলসি। ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো। চার বছরের চুক্তিতে জুলাই থেকে দায়িত্ব নেবেন ৪৪ বছর বয়সী এই কোচ।

চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোনসোর নিয়োগের ঘোষণা আসে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের এক দিন পর। ক্লাবটি আশা করছে, বারবার কোচ পরিবর্তনের অস্থিরতা কাটিয়ে আলোনসো স্ট্যামফোর্ড ব্রিজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন।

গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়েন আলোনসো। এর আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্বে তিন বছর কাটিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। তার অধীনেই ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতে লেভারকুসেন। পাশাপাশি জিতেছিল জার্মান কাপও।

চেলসিতে যোগ দিয়ে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি ভীষণ গর্বিত। মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় বুঝেছি, আমাদের লক্ষ্য একই—এমন একটি দল গড়া, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’ 

তিনি আরো বলেন, ‘দলে দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে এবং এই ক্লাবের সম্ভাবনাও অনেক বড়। এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য সম্মানের। এখন মূল লক্ষ্য কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি তৈরি করা এবং ট্রফি জেতা।’

চলতি মৌসুমে চেলসিতে কোচ পরিবর্তনের ধারা অব্যাহত ছিল। এনজো মারেস্কা ও লিয়াম রোজেনিয়রের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন। মৌসুমের শেষ দুই প্রিমিয়ার লিগ ম্যাচেও তিনিই দায়িত্বে থাকবেন।

খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে পাঁচ বছর খেলেছেন আলোনসো। ২০০৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেছেন তিনি।

স্পেন জাতীয় দলের হয়েও ছিল সমৃদ্ধ ক্যারিয়ার। ১১৪ ম্যাচ খেলে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অংশ ছিলেন এই মিডফিল্ড তারকা।