• ই-পেপার

শুরুর একাদশ থেকে বাদ পড়তে পারেন মেসি

‘মেসিই সর্বশ্রেষ্ঠ, মেনে নেওয়ার সময় এসেছে’

ক্রীড়া ডেস্ক
‘মেসিই সর্বশ্রেষ্ঠ, মেনে নেওয়ার সময় এসেছে’

বিশ্বকাপে নেমেই প্রথম হ্যাটট্রিক পাওয়া মেসিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও মেসিকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মেসিকে সর্বশ্রেষ্ঠ মেনে নেওয়ার সময় এসেছে। 

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোতে সাক্ষাৎকারে মেসির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন তিনি। 

রোনাল্ডো বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। যে ব্যক্তি তা ভাঙে, তাতে বিশ্বের কোন ফুটবল ভক্তই অবাক হন না। তাছাড়া আর্জেন্টিনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।’

রোনাল্ডো বিশ্বাস করেন, ‘যতবারই মেসি মাঠে নামেন, অন্য সবকিছুই তখন ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করে এই সত্যটা মেনে নেয়ার সময় এসেছে যে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

‘তিনি প্রতি মৌসুমে এমনকি বিশ্বকাপেও দুর্দান্ত খেলে চলেছেন। তবুও তাকে নিয়ে এখনও সন্দেহ প্রকাশ করা হয়। এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত যা ইতিহাসে চিরকাল থেকে যাবে।’

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচসেরাও হয়েছেন মহাতারকা মেসি।

ফিফা বিশ্বকাপ ২০২৬

গোল উৎসবের ম্যাচে ইংল্যান্ডের দাপট দেখল ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
গোল উৎসবের ম্যাচে ইংল্যান্ডের দাপট দেখল ক্রোয়েশিয়া
জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: ফিফা

ইংল্যান্ড ৪-২ ক্রোয়েশিয়া

প্রতিশোধ!

বলতেই পারেন। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে আজ সেটার পুনরাবৃত্তি করতে পারল না ক্রোয়াটরা। লুকা মদরিচের দলের বিপক্ষে দাপট দেখাল ইংলিশরা। ডালাসে গোল উৎসবের ম্যাচে ৪-২ ব্যবধানে জিতল হ্যারি কেইনের দল।

গোটা ম্যাচেই ইংল্যান্ড নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। জোড়া গোল করেছেন কেইন। বিশ্বকাপে মোট ১০ গোল করে কিংবদন্তিদের পাশে নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক। 

ম্যাচের প্রথমার্ধ কেটেছে টানটান উত্তেজনায়। দুই দলই করেছে দুটি করে গোল। দুইবার এগিয়েও সমতা এনেছে ক্রোয়েশিয়া। তবে বিরতি থেকে ফিরেই দাপট দেখায় ইংলিশরা।

ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। দ্বিতীয়বারের চেষ্টায় ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচকে বোকা বানান কেইন।।তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ক্রোয়াটরা। ৩৬ মিনিটেই বাতুরিনার গোলে সমতায় ফেরে তারা।

৪২ মিনিটে আবার হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আবার সমতা। এবার ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরান পিটার মুসা। 

দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। এরপর চলতে থাকে ইংলিশ আক্রমণ। খেই হারিয়ে ফেলে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৮৫ মিনিটে গোল করে স্কোরশিট ৪-২ করে ফেলেন।

ম্যাচে দেয়াল হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়া গোলকিপার লিভাকোভিচ। নয়তো ইংল্যান্ড আরো বড় ব্যবধানে জিততে পারত। 

সমতায় বিরতিতে গেল ইংল্যান্ড–ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
সমতায় বিরতিতে গেল ইংল্যান্ড–ক্রোয়েশিয়া
সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলোর একটি চলছে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে। ‘এল’ গ্রুপের ম্যাচে একে অপরকে মোকাবেলা করছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের জোড়া গোলের পরও ২-২ ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে গেছে ক্রোয়েশিয়া।

এদিন ম্যাচের নবম মিনিটে নিজেদের বক্সে মাদুয়েকে ফাউল করেন লুকা মদ্রিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে হ্যারি কেইনকে বাঁ দিকে ঝাপিয়ে আটকেও দেন ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। যদিও ইংলিশ স্ট্রাইকার শট নেওয়ার আগে টাচ লাইন অতিক্রম করেন গোলকিপার। দ্বিতীয়বার পেনাল্টি নিতে এসে একই দিকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন কেইন। 

১৫ মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে যান ক্রোয়েশিয়ান মিডফিল্ডান ইভান পেরেসিচ। তবে শট নেওয়ার আগে তাঁকে অস্বস্তিতে রাখেন রিস জেমস। এরপর দৌড়ে এসে টোকায় বল ক্লিয়ার করেন বেলিংহাম। রক্ষণ সামলানোর খানিক পর মধ্যমাঠ দিয়ে আক্রমণে ওঠেন ইংলিশ মিডফিল্ডার, তবে প্রতিপক্ষের বিপৎসীমায় ঢুকেও শট নিতে পারেননি তিনি। 

পিছিয়ে পড়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে দলটির আক্রমণগুলো ইংল্যান্ডের রক্ষণ দেয়াল বেশিরভাগ টপকাতে পারেনি। ৩২ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন মাদুয়েকে। তবে এই উইঙ্গারের ক্রসে শট নিতে গিয়ে মাটিতে পড়ে যান বেলিংহাম। লিড দ্বিগুণের ভালো সুযোগ হারায় ইংল্যান্ড। 

৩৬ মিনিটে কয়েকজনকে কাটিয়ে আক্রমণে উঠে মার্তিন বাতুরিনাকে বল বাড়ান পিচার সুচিচ। বক্সে থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার শট না নিয়ে কাটব্যাক দেন সুচিচকেই। এরপর দারুণ এক গতিময় শটে গোলকিপার পিকফোর্ডের মাথার উপর দিয়ে জালে বল জড়ান সুচিচ। ফিস্ট করার চেষ্টা করেও বল রুখতে পারেননি এভারটনে খেলা ৩২ বছর বয়সী গোলকিপার।

সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোয়েশিয়ার। ৬ মিনিট পর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান কেইন। ম্যাচে তার জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার অপেক্ষায় ছিল ইংল্যান্ড। 

তবে আরো একবার পিছিয়ে পড়ে সমতায় ফেরে ক্রোয়াটরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মারিও পাসালিচের বাড়ানো লং বলে ব্যাক হেড নেন পেরেসিচ। সেখান থেকে সাইড ভলিতে গোলকিপার পিকফোর্ডকে পরাস্ত করেন মুসা। ২-২ গোলের সমতায় বিরতি যায় দুই দল।

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে

ক্রীড়া ডেস্ক
লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে
সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন ম্যাচ করেছে। ফলে ৩৬ বছর বয়সী এই তারকা গ্রুপ পর্বের বাকি সব ম্যাচে খেলতে পারবেন না। গোল ডটকমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচ খেলে ১২ গোল করা জোয়ানে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের অন্যতম ভরসা। গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মাত্র ২৩ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়। ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্ত আলভারাদোর সঙ্গে ফাউল করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফা ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল ছিল না। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দেন। কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি। তবে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দ্বিতীয় লাল কার্ডটি নিয়ে আলোচনা হতে পারে। আমার খেলোয়াড়কে মেক্সিকোর খেলোয়াড়ই বাধা দিচ্ছিল। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে, কিন্তু আমার মনে হয় না এটি সরাসরি লাল কার্ডের মতো ঘটনা ছিল। সিদ্ধান্তটি খুবই কঠোর।’

তবে একই ম্যাচে বহিষ্কৃত আরেক খেলোয়াড় ফেলেলো সিথোলের লাল কার্ডকে যথাযথ বলে স্বীকার করেছেন ব্রুস। এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বৃহস্পতিবার আটলান্টায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারা চেকদের বিপক্ষে জয় না পেলে দক্ষিণ আফ্রিকার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে যাবে। জোয়ানের অনুপস্থিতিতে সেই কাজ আরও কঠিন হয়ে পড়েছে বাফানা বাফানার জন্য।