• ই-পেপার

বাংলাদেশের সামনে বাঁচা-মরার লড়াই, ইতিহাস কার পক্ষে?

বিশ্বকাপ থেকে সাবেক চ্যাম্পিয়নসহ ১২ দলের বিদায়, লড়াইয়ে আরো ৮ দল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে সাবেক চ্যাম্পিয়নসহ ১২ দলের বিদায়, লড়াইয়ে আরো ৮ দল
ছবি : রয়টার্স

জমজমাট গ্রুপ পর্বের পর্দা নামার অপেক্ষায় ফিফা বিশ্বকাপ। আজ রবিবার (২৮ জুন) সকাল পর্যন্ত মাঠের লড়াইয়ে নামছে তিন গ্রুপের শেষ ছয়টি দল। আর এই ম্যাচগুলোর শেষ বাঁশি বাজার সঙ্গেই ৪৮ দলের এই মহাযজ্ঞ রূপ নেবে ৩২ দলের রুদ্ধশ্বাস নকআউট পর্বে।

ইতোমধ্যেই বিশ্বমঞ্চের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে ফেলেছে ২৮টি দেশ। বিপরীতে, বুকভাঙ্গা কান্না আর হতাশা সঙ্গী করে বিদায়ঘণ্টা বেজে গেছে ১২টি দলের। এখন বাকি কেবল ৪টি শূন্যস্থান, যার বিপরীতে এখনো টিকে আছে ৮টি দেশের স্বপ্ন। আগামীকাল সকালেই চূড়ান্ত রূপ পাবে বিশ্বকাপের শেষ ৩২-এর পূর্ণাঙ্গ রূপরেখা।

১২ দলের বিশ্বকাপ অভিযান শেষ

কোনো ‘যদি-কিন্তু’র সমীকরণ আর টিকিয়ে রাখতে পারল না তাদের। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে ১২টি দেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। বিশ্বমঞ্চকে বিদায় জানানো এই দেশগুলো হলো— হাইতি, পানামা, কুরাসাও, উরুগুয়ে, তিউনিসিয়া, চেক প্রজাতন্ত্র, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, কাতার, নিউজিল্যান্ড ও ইরাক।

তবে বিশ্বকাপের রোমাঞ্চ এখনো ফুরিয়ে যায়নি বাকি ৮টি দেশের জন্য। শেষ ৩২-এর সমীকরণে টিকে থাকতে আজ রাতে মরণপণ লড়াইয়ে নামবে তারা। আজকের ছয়টি ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে কারা সরাসরি গ্রুপ রানার্স-আপ হয়ে আর কারা সেরা তৃতীয় দল হিসেবে শেষ মুহূর্তের নাটকীয়তায় নকআউটের টিকিট ছিনিয়ে নেবে।

‘তৃতীয় হওয়া সেরা ৮ দলের নিয়ম’ মাথায় ঢোকে না, তাই ৬৪ দলের বিশ্বকাপ চান ক্যাসিয়াস

ক্রীড়া ডেস্ক
‘তৃতীয় হওয়া সেরা ৮ দলের নিয়ম’ মাথায় ঢোকে না, তাই ৬৪ দলের বিশ্বকাপ চান ক্যাসিয়াস
৬৪ দলের বিশ্বকাপ চান ক্যাসিয়াস। ছবি : এক্স থেকে

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে। তাতে পরের ধাপে সুযোগ পাওয়ার নিয়মে পরিবর্তন এসেছে। আগে প্রতিটি গ্রুপ থেকে ২টি করে পেলেও এবার তৃতীয় হওয়া দলটি সুযোগ পাচ্ছে। 

এই নিয়মটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে না ইকার ক্যাসিয়াসের। তাই ৬৪ দলের বিশ্বকাপ চান স্পেনের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক। ২০১০ বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেছেন, ‘৬৪ দলের বিশ্বকাপ হওয়া দরকার। তৃতীয় সেরা দলের বিষয়টি আমার মাথায় ঢুকছে না।’

ক্যাসিয়াসের চাওয়া পূরণ হতে পারে আগামী বিশ্বকাপে। ৬৪ দলের বিশ্বকাপ করার স্বপ্ন দেখছে ফিফাও। ২০৩০ বিশ্বকাপ দিয়েই সেটা করতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

৬৪ দলের বিশ্বকাপ হলে নকআউট ঠিক করার ঝামেলা থাকবে না বলেই এমন চাওয়া ক্যাসিয়াসের। কেননা এবার ১২ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ের সঙ্গে তৃতীয় হওয়া দলটিও সুযোগ পাচ্ছে। অর্থাৎ, তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে থেকে ৮টি সুযোগ পাবে শেষ ৩২-এ। দলগুলোর পয়েন্ট সমান হলে ৮ দল নির্বাচিত করা হচ্ছে গোল ব্যবধান, হেড টু হেডসহ আরো কিছু সমীকরণের মধ্য দিয়ে। যা ক্যাসিয়াসের কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে।

অনুশীলনে ২ সতীর্থর হাতাহাতি, ইতিবাচক বলছেন পানামা কোচ

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে ২ সতীর্থর হাতাহাতি, ইতিবাচক বলছেন পানামা কোচ

দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত পানামার। সান্ত্বনা ম্যাচে নিউ ইয়র্কের নিউজার্সিতে ইংলিশদের বিপক্ষে রাতে মাঠে পানামা। তবে ম্যাচের শেষ অনুশীলনের সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে পানামার দুই ফুটবলার সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেসের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমন একটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, অনুশীলনে সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেসের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ওয়াটারম্যান এগিয়ে গিয়ে রদ্রিগেসের বুকে ধাক্কা দেন। পরে তিনি আরো এগিয়ে যেতে চাইলে সতীর্থরা তাকে ধরে শান্ত করেন। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং অনুশীলন চলতে থাকে। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়। 

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটি স্বাভাবিক একটি ঘটনা। আমি বরং চাই এমন ঘটনা আরো কয়েকবার ঘটুক। এতে বোঝা যায় দলটি প্রাণবন্ত, সবাই সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত এবং প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে।’

লিডসের সাবেক কোচ আরো বলেন, ‘এমন ঘটনা আবারও ঘটলে সেটিও ভালো লক্ষণ হবে। এর অর্থ খেলোয়াড়দের মধ্যে জয়ের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে।’

পানামা গ্রুপের দুই ম্যাচেই হেরেছে। তবে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে তারা।

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

ক্রীড়া ডেস্ক
ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ড্র করে নকআউট নিশ্চিত করে। এই ঐতিহাসিক অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রক্টনে বসবাসরত বৃহত্তম কেপ ভার্দিয়ান সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করেন। পরবর্তীতে এই আনন্দ উদযাপন হাঙ্গামায় রূপ নেয় এবং এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। ব্রকটন শহরের মেইন স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে।

মার্কিন টেলিভিশন এবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটসের পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিশ্বকাপের একটি ম্যাচের পর শত শত মানুষ আনন্দ উদ্‌যাপনই জড়ো হয়, পরে তা হাঙ্গামায় রূপ নিলে পরবর্তী গোলাগুলিতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে।

ব্রকটন পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতের কিছুক্ষণ আগে তারা গোলাগুলির একাধিক খবর পেয়েছে।

গুলিবিদ্ধ চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

বাংলাদেশের সামনে বাঁচা-মরার লড়াই, ইতিহাস কার পক্ষে? | কালের কণ্ঠ