ইউরোপের শীর্ষ লিগগুলোর ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি আছে। এর মধ্যেও বেশ কয়েকজন তারকা ফুটবলার এখনো কোনো ক্লাব পাননি। এই খেলোয়াড়দের মধ্যে এমন অনেকে আছেন যারা স্ব স্ব ক্লাবে কাপ জিতেছেন। মাল্টি-মিলিয়ন ইউরোর ট্রান্সফারে যুক্ত ছিলেন। কিংবা মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর মূল খেলোয়াড় ছিলেন। তারা সবাই এখন এমন একটি প্রস্তাবের অপেক্ষায় আছেন, যা তাদেরকে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করবে।
মার্কার প্রতিবেদনে বলা হয়, ট্রান্সফারমার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দশজন ফুটবলার হলেন সর্বোচ্চ বাজারমূল্যের ফ্রি এজেন্ট।
জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন না করায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দামের ফ্রি এজেন্ট সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। ২৬ বছর বয়সী এই তারকার মার্কেট ভ্যালু ৩৫ মিলিয়ন ইউরো। এই তালিকায় মোহাম্মদ সালাহ এবং জ্যাডন সানচোর মতো তারকা খেলোয়াড়রাও রয়েছেন, যারা বর্তমানে ক্লাবহীন।
ফ্রি এজেন্ট হিসেবে মোহাম্মদ সালাহ মার্কেট ভ্যালু ২২ মিলিয়ন। এই মিশরীয় তারকা লিভারপুলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ক্লাবটির হয়ে ২৫০ গোলের মাইলফলক অতিক্রম করে সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত হন।
১৮ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে অবিক্রিত এখনো ইংলিশ উইঙ্গার জাডন সানচো। ২০২১ সালে ৮৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয় এই ইংলিশ তারকা। ক্লাব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সাইনিং হলেও ধারাবাহিকতার অভাব এবং কোচদের সাথে দ্বন্দ্বে ক্যারিয়ারে স্থবিরতা নেমে আসে। ডর্টমুন্ডে ফিরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও চেলসি ও অ্যাস্টন ভিলায় লোনে থাকার সময় তার ক্যারিয়ারের প্রত্যাশা পূরণে ব্যর্থতার চিত্রই ফুটে ওঠে।
এছাড়া সেনেগালের তারকা স্ট্রাইকার বাম্বা ডিয়েং এবং জার্মান তারকা জুলিয়ান ব্রান্ডট ১৫ মিলিয়ন ইউরো রয়েছেন ফ্রি এজেন্ট হিসেবে।
১২ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে আছেন ইউনিয়ন বার্লিনের হয়ে খেলা পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো লেইতে। আল-আহলির হয়ে টানা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ক্লাব ছাড়া আইভোরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির মূল্য ১২ মিলিয়ন ইউরো।
সাবেক লিভারপুল তারকা এবং ব্রাজিলীয় রক্ষণাত্মক মিডফিল্ডার ফ্যাবিনহো তিন মৌসুম কাটানোর পর সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ ছেড়েছেন। ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে কোনো ক্লাব ছাড়াই মুক্ত এজেন্ট হিসেবে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন।
১২ মিলিয়ন ইউরো ৩২ বছর বয়সী ইংল্যান্ডের অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার জন স্টোন্সও চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্টের তালিকায় রয়েছেন। রক্ষণভাগ থেকে দারুণভাবে বল নিয়ে আক্রমণে ওঠার দক্ষতার কারণে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে তিনি বেশ জনপ্রিয়।
জার্মানির সেন্ট্রাল মিডফিল্ডার লিওন গোরেটস্কাও ১২ মিলিয়ন ইউরোতে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। মাঝমাঠ নিয়ন্ত্রণ ও বক্স-টু-বক্স খেলার ক্ষমতার জন্য বিশেষ দক্ষ তিনি।
তারকাখচিত এই তালিকা থেকে অতিরিক্ত অর্থ খরচ না করে ক্লাবগুলো প্রতিভাদের দলে কাজে লাগতে পারে। এছাড়াও কারভাহাল, সেবাইয়োস, পেলেগ্রিনি, মাহরেজ, গেরেইরো, ব্রোজোভিচ, জিনচেঙ্কো বা বিসুমার মতো প্রমাণিত ফুটবলাররাও এখনও দলবিহীন রয়েছেন। এখনও বেশ কয়েক সপ্তাহ বাকি থাকায়, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আগে এই নামগুলোর অনেকেই পাদপ্রদীপের আলোয় আসবে।