• ই-পেপার

শেষ ওভারে নাটকীয়তার পর বাংলাদেশের জয়

রোনালদোর রেকর্ড ভেঙে মেসির ঘাড়ে নিঃশ্বাস এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক
রোনালদোর রেকর্ড ভেঙে মেসির ঘাড়ে নিঃশ্বাস এমবাপ্পের
দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে উড়ছেন এমবাপ্পে। ছবি : রয়টার্স

বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েই গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ২০ মিনিটে করা প্রথম গোলটি যদি অফসাইডের কারণে বাতিল না হতো। তবে জোড়া গোলও কম কিসের। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের জোড়া এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

ফ্রান্স শেষ ষোলোর টিকিট এনে দেওয়ার পথে জোড়া গোলে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। নিউ ইয়র্ক/নিউ জার্সিতে ৪৫ মিনিটে প্রথম গোলটি করে রেকর্ড ভেঙেছেন দুই ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও ও লিওনিদাসের। নক আউটে এতদিন দুজনের সঙ্গে ৯ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের অধিনায়ক। আজ প্রথম গোলে তাদের ছাড়িয়ে যান।

 

৭৪ মিনিটে দ্বিতীয় গোল করে সংখ্যাটা ১০-এ উত্তীর্ণ করেন এমবাপ্পে। সামনে আরো বাড়ানোর সুযোগ থাকছে। 

অন্যদিকে সবমিলিয় বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৮। তাতে লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। ১৯ গোলে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টিনার অধিনায়ক।

 

সবমিলিয়ে না পারলেও এবারের বিশ্বকাপের গোল সংখ্যায় ঠিকই মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। বর্তমানে দুজনের গোল ৬। গোল্ডেন বুটের লড়াইয়ে তাদের পরেই আছেন ৫ গোলের মালিক আর্লিং হালান্ড। ৪টি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়র।

বিরতিতে যাওয়ার আগে ইকুয়েডরের জালে জোড়া গোল মেক্সিকোর

ক্রীড়া ডেস্ক
বিরতিতে যাওয়ার আগে ইকুয়েডরের জালে জোড়া গোল মেক্সিকোর
সতীর্থদের সঙ্গে হিমেনেজের (হাত ছুঁড়ছেন) গোল উদযাপন। ছবি : রয়টার্স

ম্যাচের শুরুতে ঘরের দর্শক-সমর্থকদের আনন্দে ভাসানোর সুযোগ পেয়েছিলেন রাউল হিমেনেজ। তবে ষষ্ঠ মিনিটে ফ্রি হেডার হয়েও গোলরক্ষককে একদম সামনাসামনি পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মেক্সিকোর অভিজ্ঞ এই স্ট্রাইকার।

পরে অবশ্য প্রায়শ্চিত্ত করেছেন হিমেনেজ। ৩১ মিনিটে গোল করে মেক্সিকো সিটিতে খেলা দেখতে আসা ঘরের সমর্থকদের উল্লাসে মাতান তিনি। ১০ গজ থেকে করা ৩৫ বছর বয়সী স্ট্রাইকারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মেক্সিকো।

কেননা তার আগেই মেক্সিকো লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ২২ মিনিটে প্রথম গোলটি করেন ২৯ বছর বয়সী উইঙ্গার। এর আগে বেশ কটি সুযোগ পেয়েও জালের দেখা পায়নি স্বাগতিকরা।

বিপরীতে ১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। তবে মন্দ ভাগ্য তাদের। ১৮ মিনিটে জন ইয়েবোয়ার শট বারে লেগে ফিরে আসে। ৪০ মিনিটে আরেকটি সুযোগ পায় পান তিন। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ান মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। বক্সের মধ্যে থেকে নেওয়ার তার শটটি দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন মেক্সিকোর গোলরক্ষক। পরে তাই হতাশা নিয়েই ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইকুয়েডর।

‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন

ক্রীড়া ডেস্ক
‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন
ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এবারের বিশ্বকাপে। ছবি : সংগৃহীত

শুধু বল পায়ে জাদুই দেখাতে পারতেন ডিয়েগো ম্যারাডোনা তা কিন্তু নয়, যেন ভবিষ্যৎও বলে দিতে পারতেন। তা না হলে ৮ বছর আগের এক মন্তব্য কেন এভাবে মিলে যাবে।

বিশ্বকাপ নিয়ে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে ফুটবলের সবচেয়ে বড় আসর আয়োজন হলে ম্যাচ ৪ ভাগে ভাগ করবে। এর পেছনের কারণ বিজ্ঞাপন। 

১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের। সেই বিষয় নিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’

 

এবার ৪ ভাগে ভাগ করা না হলেও হাইড্রেশন ব্রেক দিয়ে ঠিকই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরেই মেক্সিকোকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন প্রয়াত ম্যারাডোনা। মেক্সিকোতেই ১৯৮৬ বিশ্বকাপ জেতা অধিনায়ক বলেছেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়... ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’

বিপরীতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য, ‘ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। অন্যদিকে কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।’

জানা গেল মেক্সিকো-ইকুয়েডর স্থগিত ম্যাচ শুরুর সময়

ক্রীড়া ডেস্ক
জানা গেল মেক্সিকো-ইকুয়েডর স্থগিত ম্যাচ শুরুর সময়
ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ছবি : রয়টার্স

নিজ দলের খেলা দেখতে ম্যাচ শুরুর ৪ ঘণ্টা আগ থেকেই স্টেডিয়ামে আসা শুরু করেছেন মেক্সিকোর দর্শক-সমর্থকরা। সঙ্গে স্বাগতিকদের প্রতিপক্ষ ইকুয়েডরের সমর্থকরাও। সেটিও বৃষ্টিতে ভিজতে ভিজতে।

কিন্তু মন্দ ভাগ্য তাদের। বৃষ্টিতে ভিজে নিজের সিটে বসেও নির্ধারিত সময়ে ম্যাচে দেখা হচ্ছে না দর্শকদের। বেরসিক বৃষ্টির মাত্রা বাড়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। এতে করে মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। কেননা বজ্রপাতের 

নিয়ম হচ্ছে, স্টেডিয়ামের ৮-১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত থাকবে। নতুন করে খেলা শুরু করার জন্য ৩০ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত থাকতে হবে। আর এ সময়ের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে। 

তবে আশার কথা বজ্রপাতের শঙ্কা কমে আসায় ম্যাচ শুরুর নির্দিষ্ট সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এক ঘণ্টা দেরিতে শুরু হবে মেক্সিকো-ইকুয়েডরের শেষ ৩২-য়ের ম্যাচ। অর্থাৎ, বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে। ইতিমধ্যে দুই দলের ফুটবলাররা ওয়ার্ম-আপও শুরু করেছেন। 

বৃষ্টি ও বজ্রপাতের কারণে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ স্থগিত হয়েছে। এর আগে প্রকৃতির বাধায় পড়েছিল ফ্রান্স-ইরাক ম্যাচ। সেদিন ২ ঘণ্টারও বেশি সময় পর ম্যাচ শুরু হয়েছিল।

শেষ ওভারে নাটকীয়তার পর বাংলাদেশের জয় | কালের কণ্ঠ