• ই-পেপার

নেইমারের বিমানের জরুরি অবতরণ

কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে : ইরানি কোচ

ক্রীড়া ডেস্ক
কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে : ইরানি কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরু আগে থেকেই যুদ্ধের কারণে নানা ধকল সামলাতে হচ্ছে ইরান ফুটবল দলকে। সব কিছুকে মানিয়ে নিয়ে দারুণ শুরু করেছে মেহদি তোরাবিরা। কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে বলে প্রশংসা করেছেন কোচ ইরানের হেডকোচ আমির ঘালেনোই।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দলের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরাও ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। এমনকি উইঙ্গার মেহদি তোরাবিকেও নতুন করে ভিসা জোগাড় করতে হয়েছে। এসব বিধি-নিষেধের ব্যাপক সমালোচনা করেছেন কোচ। 

বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর কোচ বলেন, ‘আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।’ 

একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যেও ওরা দারুণ ফুটবল উপহার দিয়েছে।’

গোলরক্ষক বেইরানভান্দের বিশেষ প্রশংসা এবং ৭টি সেভ করে ইরানকে একটি মূল্যবান পয়েন্ট এনে দেওয়ায় তাকে ‘ইরানি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক’ বলে অভিহিত করেছেন কোচ গালেনোই। টিম মেলির কোচ জোর দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিয়ে খেলছে এবং মনপ্রাণ দিয়ে খেলছে। ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের সর্বদা মনে রাখবে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে গেলে মহম্মদ সালাহদের হারাতে হবে আমির ঘালেনোইয়ের শিষ্যদের।

বাংলাদেশ যুব দলের নতুন কোচের নাম ঘোষণা

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ যুব দলের নতুন কোচের নাম ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ধরনের খেলা থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই এবার নতুন ভূমিকায় এই কিংবদন্তি। যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। 

হান্নান সরকার অবশ্য ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলা থাকাকালে যুব দলের সাথেই কাজ করতে হবে তাকে। আর বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটিতে কাজ করতে পারবেন।

হান্নান সরকার বলেন, 'স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।'

আসন্ন ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগও। খুলনায় বর্তমানে চলেছে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশনও। সেই লক্ষ্যে নতুন কোচ ও পরামর্শক নেয়াগ দিল বোর্ড।

শান্তির বার্তা দিয়ে ড্রেসিংরুমে চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
শান্তির বার্তা দিয়ে ড্রেসিংরুমে চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা

যুদ্ধে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এরই মাঝে অংশ নিয়েছে বিশ্বকাপে। দুই ম্যাচে দুর্দান্ত খেলেছেন আমির ঘালেনোই শিষ্যরা। বাঁচিয়ে রেখেছে নকআউট পর্বে ওঠার আশা। শক্তিমত্তায় জোজন এগিয়ে বেলজিয়ামকে রুখে দিয়ে ম্যাচে শেষে হাতে লেখা চিঠিতে দিয়ে গেলেন শান্তির বার্তা ইরানি ফুটবলাররা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের পর ড্রেসিংরুমে এই চিঠি রেখে যান টিম মেল্লিরা।

ম্যাচের পর প্রকাশ পাওয়া লেখা চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান। আমাদের আত্মা আজও জীবন্ত ও অটুট।’ 

এছাড়া লস অ্যাঞ্জেলেসবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, ‘আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়েছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’ ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ‘এই ১৮০ মিনিটে যাঁরা সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ।’

‘সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।’ বলে শেষ হয় লেখা চিঠিটি।  লকার রুমে রাখা চিঠিতে #168 এবং #Minab হ্যাশট্যাগেরও ব্যবহার দেখা যায়। 

আমেরিকা-ইরানের চলমান সংঘাতের মধ্যে মিনাব শহরের এক স্কুলে বোমা হামলার ঘটনার প্রতি ইঙ্গিত হিসাবেই এই হ্যাশট্যাগের ব্যবহার। বিশ্বকাপে নানান প্রতিকূলতার মুখোমুখি ইরান। আমেরিকার অভিবাসন নীতির বিধিনিষেধের কারণে ম্যাচ খেলেই চটজলদি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।

ফলে অ্যারিজোনার টুসন থেকে ঘাঁটি সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকা যাতায়াত করছে দেশটি।

মিসরকে জিতিয়ে অনন্য রেকর্ড গড়লেন সালাহ

ক্রীড়া ডেস্ক
মিসরকে জিতিয়ে অনন্য রেকর্ড গড়লেন সালাহ
মোহাম্মদ সালাহ। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ২০২৬-এ মিসরের জয়ে আবারও নায়ক হয়ে উঠলেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আফ্রিকার প্রতিনিধিরা। সমতাসূচক গোলের পর ৬৭তম মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। এরপর ৮২তম মিনিটে তার তৈরি করা সুযোগ থেকে গোল করেন ট্রেজেগেট। আর এই গোলই মিশরের জয় নিশ্চিত করে।

এই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩৪ বছর ৭ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে সরাসরি দুটি গোলে অবদান রাখা সবচেয়ে বয়সী আফ্রিকান ফুটবলার হয়েছেন সালাহ। ১৯৬৬ সালের পর থেকে কোনো আফ্রিকান খেলোয়াড় এমন কীর্তি গড়তে পারেননি।

পরিসংখ্যান আরো বলছে, বিশ্বকাপে মিসরের হয়ে করা সাত গোলের মধ্যে পাঁচটিতেই সরাসরি অবদান রয়েছে সালাহর। তিন গোল ও দুই অ্যাসিস্ট মিলিয়ে মিসরের মোট গোলের ৭১ শতাংশে ভূমিকা রেখেছেন তিনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে কোনো দেশের গোলের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ অবদান। এই তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু রবার্ট ডিটেক। স্লোভাকিয়ার হয়ে তিনি ৮৫ শতাংশ গোলে অবদান রেখেছিলেন।

নেইমারের বিমানের জরুরি অবতরণ | কালের কণ্ঠ