• ই-পেপার

তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নামবেন সাকিব

শান্তির বার্তা দিয়ে ড্রেসিংরুমে চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
শান্তির বার্তা দিয়ে ড্রেসিংরুমে চিঠি রেখে গেলেন ইরানি ফুটবলাররা

যুদ্ধে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এরই মাঝে অংশ নিয়েছে বিশ্বকাপে। দুই ম্যাচে দুর্দান্ত খেলেছেন আমির ঘালেনোই শিষ্যরা। বাঁচিয়ে রেখেছে নকআউট পর্বে ওঠার আশা। শক্তিমত্তায় জোজন এগিয়ে বেলজিয়ামকে রুখে দিয়ে ম্যাচে শেষে হাতে লেখা চিঠিতে দিয়ে গেলেন শান্তির বার্তা ইরানি ফুটবলাররা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের পর ড্রেসিংরুমে এই চিঠি রেখে যান টিম মেল্লিরা।

ম্যাচের পর প্রকাশ পাওয়া লেখা চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান। আমাদের আত্মা আজও জীবন্ত ও অটুট।’ 

এছাড়া লস অ্যাঞ্জেলেসবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, ‘আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়েছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’ ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ‘এই ১৮০ মিনিটে যাঁরা সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ।’

‘সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।’ বলে শেষ হয় লেখা চিঠিটি।  লকার রুমে রাখা চিঠিতে #168 এবং #Minab হ্যাশট্যাগেরও ব্যবহার দেখা যায়। 

আমেরিকা-ইরানের চলমান সংঘাতের মধ্যে মিনাব শহরের এক স্কুলে বোমা হামলার ঘটনার প্রতি ইঙ্গিত হিসাবেই এই হ্যাশট্যাগের ব্যবহার। বিশ্বকাপে নানান প্রতিকূলতার মুখোমুখি ইরান। আমেরিকার অভিবাসন নীতির বিধিনিষেধের কারণে ম্যাচ খেলেই চটজলদি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।

ফলে অ্যারিজোনার টুসন থেকে ঘাঁটি সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকা যাতায়াত করছে দেশটি।

মিশরকে জিতিয়ে অনন্য রেকর্ড গড়লেন সালাহ

ক্রীড়া ডেস্ক
মিশরকে জিতিয়ে অনন্য রেকর্ড গড়লেন সালাহ
মোহাম্মদ সালাহ। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ২০২৬-এ মিশরের জয়ে আবারও নায়ক হয়ে উঠলেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আফ্রিকার প্রতিনিধিরা। সমতাসূচক গোলের পর ৬৭তম মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। এরপর ৮২তম মিনিটে তার তৈরি করা সুযোগ থেকে গোল করেন ট্রেজেগেট। আর এই গোলই মিশরের জয় নিশ্চিত করে।

এই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩৪ বছর ৭ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে সরাসরি দুটি গোলে অবদান রাখা সবচেয়ে বয়সী আফ্রিকান ফুটবলার হয়েছেন সালাহ। ১৯৬৬ সালের পর থেকে কোনো আফ্রিকান খেলোয়াড় এমন কীর্তি গড়তে পারেননি।

পরিসংখ্যান আরো বলছে, বিশ্বকাপে মিশরের হয়ে করা সাত গোলের মধ্যে পাঁচটিতেই সরাসরি অবদান রয়েছে সালাহর। তিন গোল ও দুই অ্যাসিস্ট মিলিয়ে মিশরের মোট গোলের ৭১ শতাংশে ভূমিকা রেখেছেন তিনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে কোনো দেশের গোলের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ অবদান। এই তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু রবার্ট ডিটেক। স্লোভাকিয়ার হয়ে তিনি ৮৫ শতাংশ গোলে অবদান রেখেছিলেন।

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্বকাপ ২০২৬-এ নিজের প্রথম গোলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্পেন। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর জোড়া গোল করেন মিকেল ওয়ারাজাবাল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন, শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন ইয়ামাল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন। এর ফলে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম বিশ্বকাপ গোল করা মেসি নেমে গেছেন নবম স্থানে।

এ ছাড়া ইয়ামাল আরেকটি বিরল কীর্তিও গড়েছেন। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের উদ্বোধনী গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এমন কীর্তি গড়েছিলেন।

অস্ট্রিয়ার বিপক্ষে

আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মেসি। সেই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর অস্ট্রিয়ার বিপক্ষেও আক্রমণের মূল ভরসা থাকছেন তিনি।

তবে একাদশে একটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে না পাওয়ায় তার জায়গায় শুরু থেকে খেলতে পারেন নাহুয়েল মোলিনা।

ইএসপিএন স্পোর্টসসেন্টারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে—

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসির সামনে থাকছে নতুন ইতিহাস গড়ার সুযোগও। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নামবেন সাকিব | কালের কণ্ঠ