• ই-পেপার

পিটারসেনের সঙ্গে ঝগড়া করলেন কেন যুবরাজ?

ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল
ছবি : রয়টার্স

বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে তার শেয়ার করা কয়েকটি ছবি ইতিমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি দলের অনুশীলন ও প্রস্তুতির কিছু মুহূর্ত তুলে ধরেন। তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দল মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে। সামনে থাকা আর্জেন্টিনার পতাকায় লেখা একটি শব্দ-‘একসঙ্গে’।

কোনো দীর্ঘ বার্তা বা মন্তব্য নয়, শুধু এই একটি শব্দের মাধ্যমেই দলের ঐক্য, সংহতি এবং শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মেসি। 

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

এ ছাড়া অন্য ছবিগুলোতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মেসিকে। যদিও কোনো ছবির সঙ্গেই আলাদা করে ক্যাপশন যুক্ত করা হয়নি, তবু ছবিগুলো থেকেই দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় কানসাসে অনুষ্ঠিতব্য ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা দল ও সমর্থকদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। 
 

সেনেগালের বিপক্ষে কেমন হবে ফ্রান্সের একাদশ

ক্রীড়া ডেস্ক
সেনেগালের বিপক্ষে কেমন হবে ফ্রান্সের একাদশ
ছবি : রয়টার্স

শক্তিশালী সেনেগালের বিরুদ্ধে আজ রাত ১ টায় মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। শক্তিতে অনেক এগিয়ে থাকলেও মানে-কুলিবালিদের সামনে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে এমবাপ্পে-দেম্বেলেদের।

দেখে নেওয়া যাক কেমন হতে পারে দুই দলের একাদশ—

ফ্রান্সের সম্ভাব্য দল

মাইক মেনিয়ান, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে।

সেনেগালের সম্ভাব্য একাদশ

এদুয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, হাবিব দিয়ারা, লামিনে কামারা, পাপে গুইয়ে, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন।

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
ছবি : রয়টার্স

ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না তারকা ফরোয়ার্ড নেইমারের। সবশেষ খবর অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই তারকা এখনো অনুশীলনে ফিরতে পারেননি। 

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর সূত্র মতে, এক সপ্তাহ আগে যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সেটি আবারও করানো হচ্ছে নেইমারের। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ ইনজুরিতে (পেশির চোট) পড়েছিলেন তিনি। গ্রেড-টু পর্যায়ের এই চোট নিয়েই বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান তিনি, কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

গত সোমবার নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারেও নেইমারকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে দেখা গেছে। মেডিকেল পরীক্ষার নতুন রিপোর্ট এখনো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, দলের মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের নকশায় রেখেই এগোচ্ছেন। ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে এই পোস্টার বয়কে।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। আগামী শনিবার ভোর সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও অফিশিয়াল কিট বা জার্সিতে ছিলেন না নেইমার। 

নেইমারের চোটের অবস্থা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে দ্রুতই সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে।’ 

স্কোয়াডে নেইমারের গুরুত্ব তুলে ধরে কোচ আরো যোগ করেন, ‘আমরা যখন ওকে দলে নিয়েছিলাম, ওর অবিশ্বাস্য টেকনিক্যাল সামর্থ্যের কথা মাথায় রেখেই নিয়েছিলাম। তবে মাঠের খেলার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে ওর অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের জন্য ভীষণ প্রয়োজন।’

ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, হতবাক ইরানি কোচ-অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, হতবাক ইরানি কোচ-অধিনায়ক
ছবি : রয়টার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র করেছে ইরান। তবে মাঠের লড়াই শেষে স্বস্তির বদলে নতুন এক বিড়ম্বনায় পড়েছে দলটি। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই।

বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে ইরান। ম্যাচের পর দলের পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে বিশ্রাম ও পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই খেলোয়াড়দের দ্রুত বিমানে উঠে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। ম্যাচের পর এমন ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইরান কোচ।

দোভাষীর মাধ্যমে গালেনোয়েই বলেন, ‘তারা আমাদের বিশ্রামের সময়টুকুও দিল না। ম্যাচ শেষে বলা হয়েছে, এখনই চলে যেতে হবে। খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিমানে উঠে টিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে। বিষয়টি আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে।’

তবে এই সিদ্ধান্ত কারা নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গালেনোয়েই আরও বলেন, ‘আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে, আমাদের পরিকল্পনা অন্যরা করছে এবং আমাদের বিষয়ে সিদ্ধান্তও অন্য কোথাও নেওয়া হচ্ছে।’

তিনি জানান, দলের পরিকল্পনা ছিল ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে এসে অবস্থান করা এবং ম্যাচের পরের দিন দুপুরে টিহুয়ানায় ফেরা। কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন হওয়ায় দলের প্রস্তুতিতে প্রভাব পড়ছে।

ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে।’

বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানা জটিলতার মুখে ছিল ইরান। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধির পর দলটি তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন করেছিল। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি।

দলের অধিনায়ক মেহদি তারেমিও পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তিনি বলেন, এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে, এটা আমাদের জন্য ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। আমাদের জন্য সবকিছুই যেন বিপর্যয়ের মতো।

তিনি জানান, দলের প্রস্তুতির সময়ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ইরান। ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে তারা।

মাঠে ইরানের সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তবে গ্যালারিতে দেশটির সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেক ইরানি-আমেরিকান সমর্থকও দেখা গেছে।

ইরানের পরবর্তী ম্যাচও অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামে। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে গালেনোয়েইয়ের দল। তার আগে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি চালিয়ে যাবে তারা। 
 

পিটারসেনের সঙ্গে ঝগড়া করলেন কেন যুবরাজ? | কালের কণ্ঠ