• ই-পেপার

কলঙ্কিত ক্রিকেটারের মুদি দোকান দেওয়া উচিত : রমিজ

আর্জেন্টিনার জালে প্রথম গোল জর্ডানের, মাঠে নামলেন মেসি

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার জালে প্রথম গোল জর্ডানের, মাঠে নামলেন মেসি
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুই গোলে এগিয়ে থাকার পর জর্ডানের একটি গোল ম্যাচে নতুন উত্তেজনা ফিরিয়ে এনেছে।

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাওতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। এমনকি ৪৮ মিনিটে লো সেলসো আরো একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

এরপর ৫৫ মিনিটে হঠাৎই ম্যাচে ফিরে আসে জর্ডান। ডান প্রান্ত দিয়ে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি  সহজ টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন। এই গোলের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের ঠিক পরই লিওনেল মেসিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি। ৬০ মিনিটে বেঞ্চ থেকে নেমে ম্যাচে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে শুরুর একাদশে রাখা হয়নি তাকে।

২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
২ গোলে এগিয়ে বিরতিতে গেল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

বিশ্বকাপে মেসিকে বিশ্রামে রেখেও দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করে স্বস্তির লিড নিয়ে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। 

১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। মেসির অনুপস্থিতিতে বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট মারেন। ভিএআর পর্যালোচনা করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি।

৩১ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিচের বাঁ কোণে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। আজাইজেহ ও তাহার কয়েকটি প্রচেষ্টা থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। অন্যদিকে যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

ফলে ২-০ গোলের স্বস্তির লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।

পেনাল্টি থেকে ২ গোলের লিড নিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
পেনাল্টি থেকে ২ গোলের লিড নিল আর্জেন্টিনা
পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২ গোলের লিড এনে দেন মার্তিনেজ। ছবি : রয়টার্স

মেসিকে বিশ্রামে রেখেও জয়ের পথেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যার দ্বিতীয়টি এসেছে লাওতারো মার্তিনেজের পেনাল্টি থেকে।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৩০ মিনিটের দিকে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট লাগান। ভিএআরের পর মাঠের রেফারি ঘটনাটি পর্যবেক্ষণ করে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে ম্যাচে নিজের নামের পাশে গোল যোগ করেন তিনি। তার এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

ক্রীড়া ডেস্ক
গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো
কোডি গাকপো। ছবি : রয়টার্স

ব্যক্তিগত জীবনে ভয়াবহ এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো। গর্ভাবস্থায় নিজেদের অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন তিনি ও তার সঙ্গী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ খবর জানিয়েছেন এই দম্পতি।

গাকপোর সঙ্গী লিখেছেন, ‘ভাঙা হৃদয়ে জানাচ্ছি, গর্ভাবস্থায় আমাদের পুত্রসন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘এলিজাহ রাফায়েল গাকপো—চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল সে আমাদের সন্তান।’

অন্যদিকে গাকপোও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

হৃদয়বিদারক এই সংবাদ প্রকাশের পর ফুটবল বিশ্বের অসংখ্য খেলোয়াড়, ক্লাব ও সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপো ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কঠিন এই সময়ে তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম।

কলঙ্কিত ক্রিকেটারের মুদি দোকান দেওয়া উচিত : রমিজ | কালের কণ্ঠ