সর্বশেষ দুই বিশ্বকাপে বড্ড হতাশ করেছে জার্মানি। সেই হতাশা কাটতেই এবারের বিশ্বকাপে নেমেছে তারা। শুরুটাও হয়েছে বিধ্বংসী। বিশ্বকাপে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে।
আজ দ্বিতীয় ম্যাচে জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। যারা প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে। দুই জয়ী দলের লড়াই আজ হবে টরেন্টো স্টেডিয়ামে।
ফিফা র্যাংকিংয়ের ৩৩ নম্বর দলের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে খেলা শিষ্যদের ওপরই আস্থা রাখছেন জুলিয়ান নাগলসম্যান।
জার্মানির একাদশ-
ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সজান্ডার পাভলোভিচ, ফেলিক্স এনমেচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টৎস, কাই হাভার্টেজ।
আইভরি কোস্টের একাদশ-
ইয়াহিয়া ফাফানা, উইলফ্রেড সিঙ্গো, ওডিলন কোসোউনু, ইমানুয়েল আগবাদু, গিসলেইন কোনান, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিমা সাঙ্গারে, ক্রিস্ট ইনাও ওলাই, ইয়ান দিওমান্দে, আমাদ দিয়ালো, অ্যাঞ্জে-ইয়োয়ান বনি।




