• ই-পেপার

দেশের বাইরে গিয়ে অনুশীলন, নিষিদ্ধ হলেন শেহজাদ

দেম্বেলের হ্যাটট্রিকে ভাইকিংদের অসহায় আত্মসমর্পণ

ক্রীড়া ডেস্ক
দেম্বেলের হ্যাটট্রিকে ভাইকিংদের অসহায় আত্মসমর্পণ
ছবি : রয়টার্স

প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ম্যাচ একপ্রকার নিজেদের করে নিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে নরওয়ের কফিনে স্রেফ শেষ পেরেকটা ঠুকেছেন তারই ক্লাব সতীর্থ দিজিরে দুয়ে।

হালান্ডবিহীন ভাইকিংসদের ৪-১ গোলে আত্মসমর্পণ করিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করে ফেলল ফ্রান্স।

বিস্তারিত আসছে... 

দেম্বেলের হ্যাটট্রিকে চড়ে বিরতিতে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
দেম্বেলের হ্যাটট্রিকে চড়ে বিরতিতে ফ্রান্স

বিশ্বকাপের গ্রুপ পর্বেই তৃতীয় হ্যাটট্রিক দেখে ফেলল টুর্নামেন্ট! ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকে নরওয়ের রক্ষণভাগ যেন খড়কুটোর মতো উড়ে গেল।

নকআউট পর্বের আগে তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে বেঞ্চে বসিয়ে রেখে নরওয়ে কোচ স্তালে সোলবাকেন যে জুয়া খেলেছিলেন, দেম্বেলের আগুনে পারফরম্যান্সে তা রীতিমতো পুড়ে ছারখার হয়ে গেছে।

ম্যাচের শুরু থেকেই নরওয়েজিয়ান রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন দেম্বেলে। ঘড়ির কাঁটা ৩২ মিনিট ছোঁয়ার আগেই ম্যাচের ভাগ্য একরকম একাই লিখে ফেলেন তিনি। মাঝে নরওয়ের থেলো আসগার্ড ২১ মিনিটে একটি গোল শোধ করেন। এতে ৩-১ ব্যাবধানে বিরিতিতে গিয়েছে দুই দল।

বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের!

চলতি বিশ্বকাপে গোল উৎসবের সঙ্গে ফুটবলাররা মেতেছেন হ্যাটট্রিক উৎসবে। বিশ্বকাপের গ্রুপ পর্বেই টুর্নামেন্ট দেখে ফেলল তৃতীয় হ্যাটট্রিক! আর এবার সেই জাদুকরী কীর্তি দেখালেন ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলে। নরওয়ের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ম্যাচের মাত্র ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এতেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করে ফেললেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার স্ট্রাইকার এরিক প্রবস্ট। 

চলতি বিশ্বকাপে এটি যেমন দেম্বেলের প্রথম হ্যাটট্রিক, তেমনি টুর্নামেন্টের হিসেবে এটি হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’। এর আগে মেগা এই আসরে প্রতিপক্ষের জাল একা বুঁদ করে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও কানাডার গোলমেশিন জোনাথন ডেভিড। তাদের সেই কীর্তির পর আজ স্পটলাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন দেম্বেলে।

হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

ক্রীড়া ডেস্ক
হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করায় ম্যাচে বড়সড় পরিবর্তন এসেছে। নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকা ও গোলমেশিন আর্লিং হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে কোচ। শুক্রবারের এই ম্যাচে তাকে ডাগআউটে রেখেই শুরুর একাদশ সাজিয়েছে নরওয়েজিয়ানরা।

অন্যদিকে, ফরাসি শিবিরে লেগেছে শোকের ছায়া। মাকে হারিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে যোগ দিতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন তিনি। দেশমের অনুপস্থিতিতে আজ ফরাসিদের ডাগআউট সামলাচ্ছেন সহকারী কোচ।

বিশ্বকাপের নকআউটের টিকিট আগেই পকেটে পোরায় এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার দারুণ এক সুযোগ লুফে নিয়েছেন নরওয়েজিয়ান বস সোলবাকেন। গত ম্যাচের একাদশ থেকে আজ এক ধাক্কায় ১০টি পরিবর্তন এনেছেন তিনি! নকআউটের হাই-ইনটেনসিটি ম্যাচের আগে ফুটবলারদের তাজা রাখাই যে তার মূল লক্ষ্য, তা স্পষ্ট।

অবশ্য ফ্রান্স শিবির অতটা চরম পন্থায় হাঁটেনি। দেশমের সহকারী গি স্তেফান মাত্র ৪টি পরিবর্তন নিয়ে সাজিয়েছেন দিদিয়ের দেশমের রেখে যাওয়া ব্লুপ্রিন্ট। তবে ফরাসি সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশেই আছেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন কিলিয়ান এমবাপ্পে।

দুই দলের একাদশ:

নরওয়ে: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্স: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

দেশের বাইরে গিয়ে অনুশীলন, নিষিদ্ধ হলেন শেহজাদ | কালের কণ্ঠ