‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শিশু- কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) পৌর শহরের সংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে মনিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক, সঙ্গীতশিল্পী বাপন হালদার, বিকাশ চৌধুরী, নুপুর মল্লিক, রাখী দেবনাথ, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার উপস্থিত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রবীর সরকারসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা সভার প্রধান আলোচক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার বলেন, শিশু কিশোরদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, বর্তমানে হাম, মৌসুমী রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সবসময় পাশে থাকবে।’
সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সঙ্গীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন, ‘বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বলেন, এই স্বাস্থ্য সচেতনতা সভা শিশু-কিশোরদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’
বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের এই আলোচনা সভা থেকে প্রাপ্ত জ্ঞান ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে তোমরা সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।’
আলোচনা শেষে শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে






