• ই-পেপার

সুনামগঞ্জের ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

জাবি বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টার প্রো-ভিসি নিয়োগ, ফুলেল শুভেচ্ছা

রিফাত বিন নুর, জাবি
জাবি বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টার প্রো-ভিসি নিয়োগ, ফুলেল শুভেচ্ছা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায় বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায় গণিত বিভাগের চেয়ারম্যান ও বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ। 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি দল নবনিযুক্ত উপ-উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভেচ্ছা জানায়।

‎এ সময় অধ্যাপক ড. নজরুল ইসলাম শুভসংঘের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ‎সাক্ষাৎকালে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. নজরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসছে।

জাবির উপ-উপাচার্য নজরুল ইসলামকে বসুন্ধরা শুভসংঘের ফুলেল শুভেচ্ছা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
জাবির উপ-উপাচার্য নজরুল ইসলামকে বসুন্ধরা শুভসংঘের ফুলেল শুভেচ্ছা
ছবি: কালের কণ্ঠ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায় গণিত বিভাগের চেয়ারম্যান ও বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখা।

‎সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি দল নবনিযুক্ত উপ-উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভেচ্ছা জানান।

‎এ সময় অধ্যাপক ড. নজরুল ইসলাম শুভসংঘের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলো বসুন্ধরা শুভসংঘ

ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলো বসুন্ধরা শুভসংঘ

 

‎সাক্ষাৎকালে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

‎প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. নজরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলো বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলো বসুন্ধরা শুভসংঘ
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখা।

সোমবার (৮ জুন) বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার উদ্যোগে নয়াবাদ মসজিদ প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজ ইসলাম, সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক রিপন রায়, প্রচার সম্পাদক রিফাত ইসলাম এবং কার্যকরী সদস্য মনিরুজ্জামান, সোহাগ ইসলাম, রাব্বি ইসলাম, অমি হোসেন, আহাদ আলী, অলক রায়সহ অন্যান্য সদস্যরা।

নয়াবাদ মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সদস্যরা আমাদের মসজিদের আশপাশের এলাকা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। তাদের এ উদ্যোগ দেখে আমি খুবই আনন্দিত। তারা যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সে জন্য আমরা দোয়া করি।’

আরো পড়ুন
জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুরু

 

বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজ ইসলাম বলেন, ‘দিনাজপুরের কাহারোলে অবস্থিত নয়াবাদ মসজিদ শুধু আমাদের এলাকার নয়, বরং পুরো বাংলাদেশের একটি অনন্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৭৯৩ সালে নির্মিত এই স্থাপত্য আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযানও সেই ধারাবাহিকতারই একটি অংশ।’

তিনি আরও বলেন, ‘ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রতিদিন দেশ-বিদেশের বহু পর্যটক এই ঐতিহাসিক মসজিদ দেখতে আসেন। মসজিদ প্রাঙ্গণ অপরিচ্ছন্ন থাকলে তা এলাকার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। তাই আমরা বন্ধুদের নিয়ে আজকের এই উদ্যোগ বাস্তবায়ন করেছি, যাতে দর্শনার্থীরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পবিত্র পরিবেশ উপভোগ করতে পারেন।’

বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার প্রচার সম্পাদক রিফাত ইসলাম বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আজ পরিষ্কার করে দিলেও এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব সবার। আমি স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীদের অনুরোধ করব, আপনারা ময়লা-আবর্জনা, চিপসের প্যাকেট কিংবা প্লাস্টিকের বোতল যেখানে-সেখানে ফেলবেন না। আসুন, সবাই মিলে আমাদের এই ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করি এবং এর সৌন্দর্য অক্ষুণ্ন রাখি।’

স্থানীয় বাসিন্দারাও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, ‘এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবী মনোভাব এবং ঐতিহ্য সংরক্ষণের চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

উল্লেখ্য, ১৭৯৩ সালে নির্মিত নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি হিসেবে পরিচিত। প্রতিবছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করতে আসেন।

নারী নির্যাতন প্রতিরোধে রংপুরে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
নারী নির্যাতন প্রতিরোধে রংপুরে বসুন্ধরা শুভসংঘের পোস্টার প্রদর্শনী
ছবি : কালের কণ্ঠ

নারী নির্যাতন, যৌন নিপীড়ন ও  বলাৎকার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (৭ জুন) সকাল ১১টায় বেগম রোকেয়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এক ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বেগম রোকেয়া সরকারি কলেজের  ছাত্রীরা সংহতি প্রকাশ করেন।

প্রদর্শনীতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে তৈরি করা বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত পোস্টার প্রদর্শন করা হয়। পথচারী ও শিক্ষার্থীদের মাঝে এই ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগ দিয়ে নারী নির্যাতন ও যৌন নিপীড়ন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। ঘরে-বাইরে সব জায়গায় নারীর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন

হরমুজ সংকটের মধ্যেই চতুর্থবার তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস

হরমুজ সংকটের মধ্যেই চতুর্থবার তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও  রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল,  যুগ্ম সাধারণ সম্পাদক আল হুমায়রা জান্নাত ঐশি, নুসরাত নওশীন বুশরা, মোছা. নুর হাবিবা আক্তার , মোছা. মেহজাবিন রুবাইয়া, তানজিম হাসান, ও বসুন্ধরা শুভসংঘ রংপুরের সমন্বয়ক আদর রহমান প্রমুখ।

কর্মসূচির সমাপ্তি ঘোষণাকালে আয়োজক সংগঠনের সভাপতি ও সম্পাদক উপস্থিত হয়ে সফলভাবে প্রদর্শনীটি সম্পন্ন করার জন্য রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সব বন্ধু, বেগম রোকেয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে ভবিষ্যতেও সামাজিক অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।