• ই-পেপার

গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

মাদক ও এইডস প্রতিরোধে কুমিল্লায় বসুন্ধরা শুভসংঘের সেমিনার

জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
মাদক ও এইডস প্রতিরোধে কুমিল্লায় বসুন্ধরা শুভসংঘের সেমিনার

মাদক ও এইডস প্রতিরোধে কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন)  কুমিল্লা কমার্স কলেজের নতুন ক্যাম্পাস অডিটোরিয়ামে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) কুমিল্লা শাখার সভাপতি ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ।

বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি জাহিদ পাটোয়ারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, নিউজ২৪ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন ও আলোকিত সকালের কুমিল্লা প্রতিনিধি মোতালেব হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ নানা প্রলোভন, হতাশা ও অসচেতনতার কারণে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে না, ধ্বংস হচ্ছে পরিবার, ব্যাহত হচ্ছে শিক্ষা ও কর্মজীবন, বাড়ছে সামাজিক অপরাধ।

বক্তারা আরো বলেন, মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যা থেকে বেরিয়ে আসতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলতে হবে।

সেমিনারে এইডস নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এইডস একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা, সঠিক তথ্য ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এর ঝুঁকি কমানো সম্ভব। এইডস আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা বলেন, অনেক সময় ভুল তথ্য ও সামাজিক কুসংস্কারের কারণে এইডস নিয়ে মানুষের মধ্যে ভয় তৈরি হয়। তাই তরুণদের মধ্যে সঠিক স্বাস্থ্যজ্ঞান ছড়িয়ে দেওয়া জরুরি। মাদক ও অসচেতন জীবনযাপন অনেক ক্ষেত্রে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। এ বিষয়ে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা বলেন, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে যুক্ত করতে পারলে তারা মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

তারা আরো বলেন, একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ করা সম্ভব।

চলনবিলে বসুন্ধরা শুভসংঘের কৃষ্ণচূড়া রোপণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
চলনবিলে বসুন্ধরা শুভসংঘের কৃষ্ণচূড়া রোপণ
ছবি: কালের কণ্ঠ

বর্ষার নবধারায় স্নাত চলনবিল যখন রূপালী চাদর গায়ে জড়িয়ে শান্ত-স্নিগ্ধ, ঠিক তখনই তার রূপের মাধুর্যকে আরো একধাপ বাড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিল বসুন্ধরা শুভসংঘ। বিলের বুক চিরে জেগে ওঠা নৈসর্গিক পর্যটন এলাকাকে লাল-সবুজের মায়াবী ক্যানভাসে রূপান্তর করতে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটির গুরুদাসপুর উপজেলা শাখার সদস্যরা।

ধু-ধু জলরাশি আর মৃদু বাতাসের মিতালিতে মুখর চলনবিল এমনিতেই পর্যটকদের মনে দোলা দেয়। আগামী দিনে সেই দোলায় বৈশাখী বাউলের মতো রঙ ছড়াবে কৃষ্ণচূড়ার রক্তিম আভা—এই স্বপ্ন বুনেই শুভসংঘের তরুণরা কোদাল-খুন্তি হাতে নেমে পড়েন তাদের প্রতিটি হাতের ছোঁয়ায় রোপিত হয়েছে একেকটি নতুন প্রাণের স্পন্দন, যা আগামী দিনে পর্যটকদের ছায়া দেবে, চোখ জুড়াবে আর মনকে করবে উচাটন। 

মঙ্গলবার (১৬ জুন) চলনবিল পর্যটন এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সারিবদ্ধভাবে এই সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী, সহসভাপতি মো. মকবুল হোসেন, মো. শুভাশিস কবির, মো. নাসিম উদ্দিন জয়, সাধারণ সম্পাদক মো. অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারিয়ার লামিম, উৎসব প্রামাণিক, সাহারিয়ার লামিম, সাংগঠনিক সম্পাদক মো. জোহা প্রামাণিক, সহসাংগঠনিক সম্পাদক সাকিল ইসলাম, ইমন ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লিমন প্রামাণিক, সহপ্রচার সম্পাদক মো. সোহানুর রহমান, সদস্য মিলন মোল্লা, সাকিল ইসলাম, মেহেদি হাসান, ইয়ামিন তালুকদার, শ‍্যামল হোসেন, সোহাগ মোল্লা, আজিজুল সরকার, নাহিদ জামান ও সিব্বির আহসান।

সংগঠনটির গুরুদাসপুর উপজেলা শাখার সহসভাপতি মো. গোলাম রব্বানী জানান, তারা শুধু গাছ রোপণ করছেন না, চলনবিলের বুকে এক টুকরো লাল-সবুজের অহংকার বুনে দিচ্ছেন, কয়েক বছর পর যখন এই কৃষ্ণচূড়াগুলো একযোগে হেসে উঠবে, তখন চলনবিলের রূপ দেখে চোখ ফেরানো দায় হবে।

উপস্থিত শুভসংঘের সদস্যরা জানায়, শুধু কংক্রিটের উন্নয়ন নয়, প্রকৃতির নিজস্ব রূপকে বাঁচিয়ে রাখাই আসল সার্থকতা। এই কর্মসূচি চলনবিলকে যেমন আরো আকর্ষণীয় করে তুলবে, তেমনি জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও রাখবে এক অনন্য ভূমিকা। 

বৃক্ষরোপণ শেষে তরুণেরা শপথ নেন, শুধু রোপণই নয়, এই চারাগুলো যতক্ষণ না মহিরুহ হয়ে উঠছে, ততক্ষণ পরম মমতায় এগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করবেন তারা।

তাড়াশে হামের সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের আলোচনসভা ও পোস্টার প্রদর্শন

সনাতন দাশ, তাড়াশ (সিরাজগঞ্জ)
তাড়াশে হামের সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের আলোচনসভা ও পোস্টার প্রদর্শন
সংগৃহীত ছবি

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা ও পোস্টার প্রদর্শন করা  হয়েছে। মঙ্গলবার  (১৬ জুন) পৌর শহরের  চালামাগুড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ  তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীউল হক শামীমের   সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায়  ডা. শ্যামল কুমার,  প্রধান শিক্ষক অদৈত সরকার ,  সহকারী শিক্ষক জাহিদ হাসান,  সুভাস ভৌমিক,  সাংবাদিক মৃণাল সরকার মিলু ও  দৈনিক কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ উপজেলা  প্রতিনিধি  সনাতন দাশ  উপস্থিত ছিলেন।

আলোচনাসভার প্রধান আলোচক ডা. শ্যামল কুমার  বলেন, ‘বর্তমানে সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  সরকার এ হামের প্রাদুর্ভাব দুর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।  পাশাপাশি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা দেয়া হচ্ছে। ’

তিনি আরো বলেন, ‘হামের প্রাদুর্ভাব হলে পরিবার সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত শিশুকে আলাদাভাবে পরিচর্যা করতে হবে।  পাশাপাশি চিকিৎসকের পরামর্শ  নিতে হবে। সকলের সচেতন প্রচেষ্টাই হাম প্রতিরোধ করা সম্ভব।  এ বিষয়ে তিনি শিশুদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।’ 

প্রধান শিক্ষক অদৈত সরকার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ সচেতনতা মূলক অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছে। আগামীতে এমন প্রোগ্রাম অব্যাহত রাখবেন, এ প্রত্যাশা করছি।’

ডেঙ্গু সচেতনতায় ইবিতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

আরিফ বিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়
ডেঙ্গু সচেতনতায় ইবিতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ে  ওই  কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, ডায়না চত্বর, জিয়া মোড়, প্রধান ফটক, টিএসসি এবং আবাসিক হল এলাকায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করা হয়। 

ক্যাম্পেইনে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, সদস্য আরিফ বিল্লাহ, মাওয়াজুর রহমান, রুনা লায়লা, মারজিয়া আক্তার ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন শেষে সংগঠনটির সদস্য আরিফ বিল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি করা হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গুর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রদান এবং ক্যাম্পাস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছি।’

সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, ‘ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এটি আমাদের পরিচ্ছন্নতার অভাব ও অসচেতনতার জন্য ছড়ায়। এতে প্রতিবছর অনেক মানুষ আক্রান্ত হন। এ জন্য আমরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে সচেতন হতে পারবে।’